Advertisement

বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ নিয়ে তোপ, মমতা বললেন 'স্কন্ধকাটার রাজনীতি'

উত্তরপ্রদেশের মতো বিহারেও খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ করেছে নীতীশ কুমারের সরকার। নিয়ম না মানলে মোটা টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা। যা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,'স্কন্ধকাটার রাজনীতি চলছে। এই রাজনীতিকে আমি ধিক্কার জানাই।'

Mamata Banerjee Reaction On Open Meat Sale Ban In Bihar

Advertisement
POST A COMMENT