Advertisement

যুবকদের ভাতার নামে রাস্তায় দাঁড় করানো হচ্ছে: দিলীপ

যুবসাথী নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, যুবসাথীতে ভাতা-র নামে রাস্তায় দাঁড় করানো হচ্ছে। তাঁর অভিযোগ, কোটি কোটি যুবকও এই লাইনে দাঁড়াতে বাধ্য হতে পারে, কারণ যুবকদের হাতে কাজ নেই। লোকেদের ভাতার লাইনে দাঁড়াতে বাধ্য করা হচ্ছে। কারণ রাজ্যে কোনও চাকরি নেই..কাজ নেই। পাশাপাশি পশ্চিমবঙ্গের ৭ নির্বাচনী আধিকারিককে নির্বাচন কমিশনের তরফে সাসপেন্ড করা নিয়েও এদিন মুখ খুললেন দিলীপ ঘোষ। এপ্রসঙ্গে বিজেপি নেতা বলেন, "তদন্তে উঠে এসেছে কিছু অফিসার জেনে বুঝে এই বিষয়টিতে জটিলতা সৃষ্টি করছে। এমন বহু কর্মচারী রয়েছেন, যারা এ বিষয়ে অসহযোগিতা করে পুরো ব্যাপারটায় দেরি করছেন। এদের সকলের পর্দাফাঁস করা উচিত...সবাইকে সাজা দেওয়া উচিত।"

Advertisement
POST A COMMENT