Advertisement

কালীঘাটে পুজো জ্ঞানেশ কুমারের, ভোটের দিন ঘোষণা নিয়ে কী বললেন Election Commissioner?

কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গলকামনা করেছেন জ্ঞানেশ। রাজ্যে স্বাধীন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, এ কথাও জানিয়েছেন কমিশনার। পাশাপাশি তিনি বলেন, 'এ বার শুধু নির্ভয় নির্বাচনের পর্ব হবে। মা কালী সকলকে ভাল রাখুন।' রবিবার রাতে শহরে পা রাখার পর বাম যুব নেতাদের থেকে দেখেছিলেন কালো পতাকা। সোমবার মুখ্যমন্ত্রীর পাড়ায় উঠল 'গো ব্যাক' স্লোগান। তবে এসবে আমল দিতে চাননি তিনি। বরং রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে চান।

Advertisement
POST A COMMENT