Advertisement

'আমাকে বললেন, ডোন্ট শাউট!' জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন চন্দ্রিমা

সোমবার কলকাতার পাঁচতারা হোটেলে তৃণমূলের ৩ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন CEC জ্ঞানেশ কুমারের টিম। কিন্তু বৈঠক শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে এসে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, 'আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিল বলে বাবুদের রাগ হয়েছে। জ্ঞানেশ কুমার আমায় বলছেন, চিৎকার করবেন না। আমি একজন মহিলা, আমায় এভাবে বলতে পারেন নাকি! আমি ওঁকে বিনম্র ভাবেই বলেছি, বৈধ ভোটারদের ভোটাধিকার কাড়া যাবে না।'

Advertisement
POST A COMMENT