২০২৬ সালে কত আসন পেতে চলেছে TMC? দিল্লিতে সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে TMC সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলী জবাব, 'আমি রাজনৈতিক জ্যোতিষ নই। তবে আরও বেশি আসন পাব।' রবিবার পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরোধীতা করতে দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি রাজ্যের SIR প্রক্রিয়ায় নানাভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের সদর দফতরে বৈঠক করেন। তারপরেই আজ সেই সকল ক্ষতিগ্রস্ত মানুষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তৃণমূলের আসন সংখ্যা সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হয়। তখনই তিনি রাজনৈতিক জ্যোতিষ নই বলে জবাব দেন।
Mamata Banerjee Reaction On TMC Seats In Bengal