Advertisement

EC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের ইঙ্গিত মমতার, বিরোধীদের সঙ্গে আলোচনা

রাহুল গান্ধী মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের বিরুদ্ধে রেট্রোস্পেকটিভ আইন আনার দাবি করার কথা তুলে ধরেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি রাহুল গান্ধীকে সমর্থন করবেন? সাংবাদিকদের প্রশ্নে মমতা জবাব দেন, “কোনও কিছু যদি জেনুইন, প্র্যাকটিকাল হয় এবং জনতার ভালোর জন্য হয়, আমরাও চাইব ইমপিচমেন্ট হোক। আমাদের নম্বর নেই। কিন্তু ইমপিচমেন্ট হতেই পারে। ধারা রয়েছে। রেকর্ড তো হয়ে যাবে। উনি যদি এমন করেন, তবে আমরা আমাদের সাংসদদের সঙ্গে আলোচনা করে জনগণের স্বার্থে এককাট্টা হয়ে কাজ করব। এতে আমাদের কোনও আপত্তি নেই।”

Advertisement
POST A COMMENT