কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নেই বলে স্পষ্ট করে দিলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তবে অধীর চৌধুরীকে তিনি জেতাতে চান, সেটাও জানিয়েছেন হুমায়ুন। বিধাসভা ভোটে আইএসএফ-এর সঙ্গে জোটের সম্ভাবনা নেই, তাও বলে দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। সেইসঙ্গে হুমায়ুন সাফ জানিয়ে দেন, জনতা উন্নয়ন পার্টি মিম-সহ ছোট ছোট সাত-আটটি রাজনৈতিক দলের সঙ্গে মিলে ঠিক করবে কে কোন কোন জায়গায় কতগুলি আসনে লড়াই করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ঘোষণাও করেছেন হুমায়ুন।