Advertisement

কংগ্রেসের সুপারস্টার Santosh Pathak এখন BJP-র, কী বলছেন?

কলকাতায় কংগ্রেস শিবিরে ভাঙন। বিজেপিতে যোগদান করলেন কলকাতার পোড়খাওয়া কংগ্রেস নেতা সন্তোষ পাঠক। গত ২২ বছর কংগ্রেসের টিকিটে জিতে আসা এই নেতা সোমবার সন্ধ্যায় নিউটাউনে বিজেপির কার্যালয়ে উপস্থিত হয়ে পদ্ম ব্রিগেডে যোগ দেন। তাঁর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং দুই কেন্দ্রীয় নেতা বিপ্লব দেব ও অমিত মালব্যও। সন্তোষ পাঠক বর্তমানে কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সূত্রের খবর,তাঁকে চৌরঙ্গী আসন থেকেই প্রার্থী করতে পারে বিজেপি। এদিন যোগদানের পরে সন্তোষ বলেন, 'আমি আটবার নির্বাচনে লড়েছি। তবে এই রাজ্যে তৃণমূলকে সরাতে পারবে না কংগ্রেস। সেই কারণেই আমি বিজেপিতে যোগদান করলাম।'

Congress Councilor Santosh Pathak joins BJP

Advertisement
POST A COMMENT