প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভামঞ্চ দক্ষিণেশ্বর মন্দিরের থিমে বানানোয় কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। বললেন, 'পুজোর থিম নাকি! একটা রাজনৈতিক দলের সভা। আর দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি দক্ষিণেশ্বরের মন্দিরের ধাঁচে বানিয়ে দিয়েছিলেন। আর বিজেপি হঠাত্ একটা মঞ্চ দক্ষিণেশ্বর থিম বানিয়ে দিল, বাংলার মানুষকে এভাবে বিভ্রান্ত করা যাবে না। নরেন্দ্র মোদী রাম থেকে শিফট করছেন। একুশে জয় শ্রীরাম করত, আমরাই বলেছিলাম, এখানে জয় মা কালী, জয় মা দুর্গাও বলতে হবে। ভোটের পরে ওদের জয় বাংলা বলিয়েও ছাড়ব।'
Kunal Ghosh Reaction On PM Narendra Modi Brigade Meeting Stage