২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তার আগেই রাজ্য রাজনীতিতে বড় চমক। বিজেপিতে যোগ দিলেন বাম আমলের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী। মঙ্গলবার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন কস্তুরী। শুধু কস্তুরী একা নন, এদিন বিজেপিতে যোগ দেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। অবসরপ্রাপ্ত সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাসও এদিন বিজেপির পতাকা হাতে তুলে নেন।
Kasturi Goswami and EX NSG Commando Dipanjan Chakraborty Join BJP