ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্য বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্পের টাকা এপ্রিল নয়, শনিবার ৭ মার্চ থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবেন। প্রাথমিকভাবে পাঁচ বছর এই সুবিধা মিলবে, এরপর প্রয়োজনে পর্যালোচনা করা হবে। একই মঞ্চ থেকে রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee Big Announcement On Yuva Sathi Allowance