এদিন বঙ্গভবনে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন নির্বাচন কমিশন প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষের নাম বাদ দিচ্ছে। সেইসঙ্গে কেন্দ্রকেও নিশানা করেন মমতা। বাংলার নিরাপত্তা ও সীমান্ত সমস্যা প্রসঙ্গে বলেন, গত ১০ বছর ধরে কোনও ডেটা শেয়ার করে না। প্রধানমন্ত্রীকে এই নিয়ে চিঠিও দিয়েছি। বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। ক’জন রোহিঙ্গা পাওয়া গিয়েছে? একজনও না। ৫৮ লক্ষের নামও যদি বাদ যায়, আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না।