মুখ্য নির্বাচন কমিশনারকে ‘বড় মিথ্যাবাদী’ বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কমিশনের সামগ্রিক কর্মকাণ্ডকে ‘মিথ্যার জঞ্জাল’ হিসেবে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। ডুপ্লিকেট ভোটার প্রসঙ্গে মমতা বলেন, বাংলার ভোটারের সঙ্গে হরিয়ানার ৫০ জনের নাম যুক্ত করা হয়েছিল।