Advertisement

'বুমেরাং না হয়ে যায়...' যুবসাথীর নিন্দা করতে গিয়েও ঢোঁক গিললেন মিঠুন? দেখুন

নরেন্দ্র মোদী বিজেপির প্রধানমন্ত্রী নন, দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রতিটা মানুষের মঙ্গলের জন্য তিনি চেষ্টা করে চলেছেন। তিনি যা বলেন তাই করেন। তাই বিজেপিকে একবার সুযোগ দিন। ক্ষমতায় এলে সোনার বাংলা উপহার দেব৷ বর্ধমানে তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করতে এসে এই দাবি করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর মতে, মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার নিলেও তাঁরা কিন্তু মনে-প্রাণে বিজেপিকেই চায়। এরা তো দেড় হাজার টাকা মাসে দিচ্ছে আর বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে মাসে দেওয়া হবে। সোমবার বর্ধমানের জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী। সেখানে তিনি বলেন, ‘আমি নিজে একজন অসহায় মানুষ হিসেবে দাঁড়িয়ে আছি। পাওয়ার তো এখন পুলিশের হাতে আছে। সুযোগ পেলে আপনি আমার হিরোগিরি দেখতে পাবেন।’ লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে বলেন, ‘সবাই চমক দেয়। তৃণমূলও দিচ্ছে। তবে যুবসাথী না বুমেরাং হয়ে যায়! এরা দেড় হাজার টাকা দিচ্ছে। আমরা সরকারে এলে তিন হাজার টাকা করে দেব। মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। ভাল কথা। তবে আমি বিভিন্ন সভায় গিয়ে দেখি বহু মহিলার উপস্থিতি। তারা লক্ষ্মীর ভাণ্ডার পেলেও আমাদের দিকেই ঝুঁকবে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির প্রধানমন্ত্রী নন, ভারতবাসীর প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যেটা বলেন, সেই কথা রাখেন৷ ফলে কে কী কথা বলছে, তাতে কিছু আসে যায় না। আমি বলছি বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা হবে৷ তাই একটা সুযোগ তো দিন।’

Advertisement
POST A COMMENT