Advertisement

মুসলিম মুখ্যমন্ত্রী চান হুমায়ুন...বিস্ফোরক দাবি শুভেন্দুর

পশ্চিমবঙ্গের এবারের ভোটে নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মুসলিম সম্প্রদায়ের একটি অংশ এখন হুমায়ুন কবিরের নেতৃত্বে জোট গড়েছে। তাঁদের লক্ষ্য বাবরি মসজিদ নির্মাণ ও একজন মুসলিমকে মুখ্যমন্ত্রী করা। এই প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁর অভিযোগ, রাজ্যের শাসক দল দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করে ভোটে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে CAA ও NRC ইস্যুকে সামনে এনে মুসলিম ভোটব্যাঙ্ককে প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলেও তিনি দাবি করেন।

TAGS:
    Advertisement
    POST A COMMENT