মমতা বন্দ্যোপাধ্যা ধর্নামঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর দাবি ছিল, টাকা দিয়ে ঘোড়া কেনাবেচা করছে BJP। এই নিয়ে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'টাকা বিলি তো উনিই করছেন। যুবকদের ১৫ বছর ধরে কোনও চাকরি না দিয়ে দেড় হাজার টাকা করে দিচ্ছেন, মহিলাদের ৫০০ টাকা করে বাড়িয়ে দিয়ে আরজি কর, তমান্নার ঘটনা, বগটুই কিংবা দুর্গাপুরের ধর্ষণের ঘটনা ভুলিয়ে দিতে চাইছেন।' BJP রাষ্ট্রবাদী দল এবং পরিবর্তনের লক্ষ্যেই কাজ করবে বলে উল্লেখ করেছেন তিনি।
Suvendu Adhikari Slams Mamata Banerjee