Advertisement

DM-দের মিটিংয়ে হঠাত্‍ ঢুকে কী বলেছিলেন মমতা? বিস্ফোরক দাবি শুভেন্দুর, VIDEO

SIR প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ভয়ের সঞ্চার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাবি বারবারই করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ অর্থাত্‍ সোমবার আরও গুরুতর অভিযোগ করলেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মুখ্য সচিবদের দিয়ে ডিএম-দের ডেকেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই মিটিংয়ে থাকার কথা নয়। কিন্তু মোবাইল ফোন সবাইকে বাইরে রাখতে বলে, নিজে মিটিংয়ে ঢুকে, কীভাবে BLO-দের দিয়ে এসআইআর প্রক্রিয়ায় জটিলতা করতে হবে, কীভাবে ভণ্ডুল করতে হবে, কীভাবে সাধারণ মানুষকে কমিশনের বিরুদ্ধে খ্যাপাতে হবে, বিজেপি-র বিরুদ্ধে খ্যাপাতে হবে, তা নিয়ে আলোচনা হয়।

Advertisement
POST A COMMENT