Advertisement

রাজ্যজুড়ে ৬০ বড় জনসভা, ৯ ‘পরিবর্তন যাত্রা’র ঘোষণা BJP-র

রাজ্য রাজনীতিতে ফের তৎপরতা বাড়াল বিজেপি। সল্টলেকের দলীয় কার্যালয় থেকে ‘পরিবর্তন যাত্রা’র ঘোষণা করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্যজুড়ে ৯টি যাত্রার আয়োজন করছে বিজেপি। ১ মার্চ কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, গড়বেতা, রায়দিঘি ও কুলটি থেকে এবং ২ মার্চ ইসলামপুর, সন্দেশখালি, হাসান ও আমতা থেকে যাত্রা শুরু হবে। দোলযাত্রা উপলক্ষে ৩ ও ৪ মার্চ কর্মসূচি স্থগিত থাকবে। ৫ থেকে ১০ মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র ঘুরে মোট ৫০০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করবে এই কর্মসূচি। পরিকল্পনায় রয়েছে ৬০টি বড় ও ৩০০-র বেশি ছোট জনসভা।

Samik Bhattacharya Announcement On BJP Parivartan Yatra

Advertisement
POST A COMMENT