Bonny Sengupta-Piya Sengupta: ইম্পার সভাপতির সঙ্গে কুন্তল-যোগ? বনির পর এবার নাম জড়ালো মা পিয়ারও

এসএসসি দুর্নীতি কাণ্ডে টলিউডের বেশ কিছু তারকাদের নাম একের পর এক সামনে আসছে। ইতিমধ্যেই এই দুর্নীতি কাণ্ডে ফেঁসে গিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। অভিযুক্ত কুন্তল ঘোষের থেকে বিলাসবহুল গাড়ি কেনার জন্য টাকা নেওয়ার কথা অভিনেতা নিজেই স্বীকার করেছেন ইডির আধিকারিকদের কাছে। এবার নাম জড়ালো অভিনেতার মা পিয়া সেনগুপ্তেরও।

Advertisement
ইম্পার সভাপতির সঙ্গে কুন্তল-যোগ? বনির পর এবার নাম জড়ালো মা পিয়ারওঅভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে মা পিয়া
হাইলাইটস
  • এসএসসি দুর্নীতি কাণ্ডে টলিউডের বেশ কিছু তারকাদের নাম একের পর এক সামনে আসছে।
  • ইতিমধ্যেই এই দুর্নীতি কাণ্ডে ফেঁসে গিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত।
  • এবার নাম জড়ালো অভিনেতার মা পিয়া সেনগুপ্তেরও।

এসএসসি দুর্নীতি কাণ্ডে টলিউডের বেশ কিছু তারকাদের নাম একের পর এক সামনে আসছে। ইতিমধ্যেই এই দুর্নীতি কাণ্ডে ফেঁসে গিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। অভিযুক্ত কুন্তল ঘোষের থেকে বিলাসবহুল গাড়ি কেনার জন্য টাকা নেওয়ার কথা অভিনেতা নিজেই স্বীকার করেছেন ইডির আধিকারিকদের কাছে। এবার নাম জড়ালো অভিনেতার মা পিয়া সেনগুপ্তেরও। যিনি কিনা আবার ইম্পা অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ ছিল ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্তের। 

ইম্পাতেও টাকা ঢেলেছিল কুন্তল ঘোষ
শোনা যাচ্ছে, কুন্তল ঘোষ নাকি টাকা ঢেলেছিল পিয়া সেনগুপ্তের ইম্পাতেও। শুধু বনির উপরেই নয় ইম্বার নির্বাচনেও নাকি টাকা ঢেলেছিলেন ধৃত কুন্তল। এই অভিযোগ উঠতেই ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক-প্রযোজক। তবে এই অভিযোগ একেবারেই নস্যাৎ করে দিয়েছেন বনি সেনগুপ্তের মা। কিছুদিন আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি  বলেছেন, 'পুরোটাই মিথ্যা, গুজব। আমার তো শুনে হাসি পাচ্ছে। দিন দিন পুরো বিষয়টিই খুব নিম্নরুচির হয়ে যাচ্ছে।' পিয়া সেনগুপ্তের কথায়, ‘যিনি এই সংগঠনের সদস্য়ই নন, তিনি কেন টাকা ঢালবেন! আর কেনই বা ঢালবেন?’

আরও পড়ুন: তেমন হিট নেই ঝুলিতে, ছবি ও স্টেজ শোয়ে কত পারিশ্রমিক নেন বনি?

পিয়া সেনগুপ্তের সঙ্গে কুন্তল ঘোষের সম্পর্ক
তবে পিয়া সেনগুপ্ত যে আইনি ফাঁদে পড়তে চলেছেন তা একেবারে স্পষ্ট। এখানে উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে হয়েছিল ইম্পা অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন। যেটি কিনা আসলে প্রযোজক, হল মালিক ও পরিবেশকদের সংগঠন। অভিযোগ উঠেছে যে কুন্তল ঘোষ নাকি নিজে উপস্থিত ছিলে এই নির্বাচনে পিয়া সেনগুপ্তকে জেতাতে। সেই সময় যদিও নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায়নি কুন্তলের। কিন্তু কুন্তল ঘোষের গ্রেফতারির পর জেরার মুখে একের পর এক তথ্য সামনে আসছে। 

Advertisement

আরও পড়ুন: বনিকে কুন্তলের দেওয়া সেই গাড়ি নিয়ে বড় খবর, এল বিরাট UPDATE

কুন্তলের টাকায় গাড়ি কেনেন বনি
এদিকে অভিনেতা বনি সেনগুপ্তর বিরুদ্ধে অভিযোগ, তিনি কুন্তল ঘোষের কাছ থেকে গাড়ি কিনতে প্রায় ৪০ লক্ষ টাকা নিয়েছেন। যে টাকায় তিনি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি কেনেন। গাড়ি কেনার কথা ইতিমধ্যেই ইডির জেরায় স্বীকার করে নিয়েছেন বনি। তবে অভিনেতা এও জানিয়েছেন ২০২১ সালেই তিনি গাড়িটি বিক্রি করে দিয়েছিলেন। জানা গিয়েছে, গাড়িটির বর্তমান মালিক শৌভিক মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি যিনি কিনা নিউটাউনের বাসিন্দা। শৌভিক অবশ্য জানিয়েছেন, তিনি বিজ্ঞাপন দেখে গাড়ি কিনেছিলেন, মালিকের নাম তাঁর জানা ছিল না।

POST A COMMENT
Advertisement