Advertisement
দেশ

Yoga Day celebrations India: কলকাতা থেকে লাদাখ, যোগাসনে মগ্ন আধ্যাত্মিক ভারত, অপূর্ব সব ছবি রইল

রেড রোডে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • 1/11

আজ আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটি উপলক্ষে সেজে উঠেছে কলকাতা। রেড রোডে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি রেড রোডের যোগভ্যাসে হাজির প্রচুর সাধারণ মানুষ।
 

এ দিন কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন
  • 2/11

এ দিন কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'যোগ আজ শুধু আমাদের ব্যক্তিগত জীবনযাপনের জন্যই অপরিহার্য নয়। বিশ্বের ভালো ভবিষ্যৎ গড়ার জন্যও যোগ প্রয়োজনীয়। আমরা যোগকে শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ রাখব না। আমরা যোগকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলব।'

এ দিন প্রধানমন্ত্রী যোগাভ্যাসও করেন
  • 3/11

বক্তব্য শেষে এ দিন প্রধানমন্ত্রী নিজেও যোগাভ্যাসও করেন। তবে শুধু কলকাতা নয়, দুর্গম পাহাড় থেকে সমতল ভূমি, দেশের প্রায় সব জায়গাতেই সব জায়গাতেই শুরু হয়ে গিয়েছে যোগভ্যাস। আসুন ছবিতে দেখে নেওয়া যাক।

Advertisement
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবং অভিনেতা অক্ষয় কুমার দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন
  • 4/11

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবং অভিনেতা অক্ষয় কুমার দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁরা যোগ করছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঝাঁসিতে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন
  • 5/11

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঝাঁসিতে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি যোগভ্যাসে ব্যস্ত।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে চম্পাবতের বানবাসা মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগাভ্যাস করেন
  • 6/11

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে চম্পাবতের বানবাসা মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগাভ্যাস করেন।

প্যাংগং লেকের তীরে লুকুং পোস্টে একটি যোগ সেশনের আয়োজন করে
  • 7/11

আন্তর্জাতিক যোগ দিবসে ২৪ নম্বর ব্যাটালিয়ন আইটিবিপি (ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ) প্যাংগং লেকের তীরে লুকুং পোস্টে একটি যোগ সেশনের আয়োজন করে। এই অনুষ্ঠানে সেনা জওয়ান, স্থানীয় গ্রামবাসী ও অন্যান্যরা অংশগ্রহণ করেছেন। 

Advertisement
এন. চন্দ্রবাবু নাইডু যোগ গুরু বাবা রামদেব-এর নেতৃত্বে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে লাব্বিপেটের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে পৌঁছান
  • 8/11

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু যোগ গুরু রামদেবে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে লাব্বিপেটের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে পৌঁছন।

যোগাভ্যাস করেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর
  • 9/11

দিল্লির নেহরু পার্ক-এ আন্তর্জাতিক যোগ দিবসের ১২তম বার্ষিক উদযাপন উপলক্ষে যোগাভ্যাস করেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। অনুষ্ঠানে ভারতে নিযুক্ত মে-এলিন স্টেনার-ও অংশগ্রহণ করেন।

লেহ, লাদাখে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর ৪৭তম ব্যাটালিয়নের জওয়ানরা প্যাংগং লেকের ধারে আন্তর্জাতিক যোগ দিবস পালন করছেন
  • 10/11

লেহ, লাদাখে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর ৪৭তম ব্যাটালিয়নের জওয়ানরা প্যাংগং লেকের ধারে আন্তর্জাতিক যোগ দিবস পালন করছেন।
 

যোগাভ্যাস করেন যোগ গুরু বাবা রামদেব
  • 11/11

অন্ধ্রপ্রদেশের লাব্বিপেটে অবস্থিত ইন্দিরা গান্ধী স্টেডিয়াম-আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর অনুষ্ঠানে যোগাভ্যাস করেন যোগ গুরু বাবা রামদেব।

Advertisement