PM Modi on Election Results: ২০২২-এর এই ফলাফল ২০২৪-এর পরিণাম নির্ধারণ করে দিল : PM মোদী

Assembly election results PM Modi Speech: প্রধানমন্ত্রী বলেন, '২০১৯ সালে জয়ের পর কিছু রাজনৈতিক জ্ঞানী বলেছিলেন, এটা এমন কোনও বিষয় নয়, এটা তো ২০১৭ সালেই নিশ্চিত হয়ে গিয়েছিল। আমি জানি ২০২৪-এও তাঁরা বলবেন, এটা ২০২২-এই নিশ্চিত হয়ে গিয়েছিল।'

Advertisement
২০২২-এর এই ফলাফল ২০২৪-এর পরিণাম নির্ধারণ করে দিল : PM মোদীনরেন্দ্র মোদী
হাইলাইটস
  • মহিলাদের ধন্যবাদ মোদীর
  • প্রত্যেক গরীবকে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি
  • করোনা ও যুদ্ধ ইস্যুতে বিরোধীদের নিশানা
  • উত্তরপ্রদেশ দেশকে অনেক প্রধানমন্ত্রী দিয়েছে

Assembly election results PM Modi: 'আজ উৎসাহের দিন, উৎসবের দিন, যাঁরা ভোটে অংশ নিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ', ৪ রাজ্যের ভোটে জয়ের পর বললেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'মা-বোনেরা ও যুব সম্প্রদায় যেভাবে বিজেপিকে ভোট দিয়েছে সেটা অনেক বড় বিষয়। প্রথম ভোটাররা প্রচুর পরিমানে নির্বাচনে অংশ নিয়েছেন এবং বিজেপিকে ভোট দিয়েছেন।'

উত্তরপ্রদেশে বিপুল জয়ের বিষয়ে নরেন্দ্র মোদী বলেন, 'উত্তরপ্রদেশ দেশকে অনেক প্রধানমন্ত্রী দিয়েছে, কিন্তু ৫ বছরের কার্যকাল শেষ করার পর কোনও মুখ্যমন্ত্রীর আবারও ফিরে আসার ঘটনা এই প্রথম।' প্রধানমন্ত্রী বলেন, '২০১৯ সালে জয়ের পর কিছু রাজনৈতিক জ্ঞানী বলেছিলেন, এটা এমন কোনও বিষয় নয়, এটা তো ২০১৭ সালেই নিশ্চিত হয়ে গিয়েছিল। আমি জানি ২০২৪-এও তাঁরা বলবেন, এটা ২০২২-এই নিশ্চিত হয়ে গিয়েছিল।' 

বিজেপির বিপুল জয়
বিজেপির বিপুল জয়

এই জয়ের 'প্রধান কাণ্ডারী' হিসেবে মহিলাদেরকেই কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'বিজেপির জয়ের প্রধান সারথি মহিলারাই। যেখানে যেখানে মহিলারা বেশি পরিমানে ভোট দিয়েছেন সেখানে সেখানেই বিজেপি বাম্পার জয় পেয়েছে।' একইসঙ্গে তিনি বলেন, 'আগে উত্তরপ্রদেশের নির্বাচনের বিষয়ে মানুষ বলতেন, সেখানে তো জাতীবাদ চলে। তবে এবারের ভোটে উত্তরপ্রদেশের মানুষ প্রমাণ করে দিয়েছেন যে সেখানে শুধুই বিকাশবাদ চলে।' উত্তরপ্রদেশের মানুষের আশীর্বাদ ও ভালবাসা তাঁকেও ইউপিওয়ালা বানিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে মোদী ফের একবার গরীব মানুষকে পরিষেবা দেওয়ার কথাও বলেন। তিনি বলেন, 'প্রত্যেক গরীবের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হবে। আর যতক্ষণ না তা সম্পন্ন হবে ততক্ষণ কাজ চলবে।' 

বিজেপির বিপুল জয়
বিজেপির বিপুল জয়

এদিন করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে নাম না করে বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, 'করোনা পরিস্থিতিতেও রাজনীতি করা হয়েছে। দেশের ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।' অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মোদী বলেন, 'এর প্রভাব সমস্ত দেশের ওপরে পড়তে চলেছে। তবে যারা সরাসরি যুদ্ধে জড়িয়ে, তাদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ভারতের সম্পর্ক রয়েছে।' এরপরে বিরোধীদের নিশানা করে তিনি বলেন, 'আমাদের দেশের ছেলেমেয়েরা যখন সেখানে আটকে ছিলেন তখনও তাঁদের পরিবারকে ভয় ও অনিশ্চয়তার মধ্যে রাখার চেষ্টা হয়েছিল।' 

Advertisement

আরও পড়ুনপরীক্ষার্থীদের দাবি মেনে রিভাইসড রেজাল্ট জারি করবে রেল, দেখুন নোটিশ

 

POST A COMMENT
Advertisement