
রবিবারের প্রচারে বেরিয়ে ঝাড়গ্রামে অন্য মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঙালির প্রিয় ঝালমুড়ি মোদির হাতে! বাঙালির ঝালমুড়িতে মজে নরেন্দ্র মোদি! ঝাড়গ্রামে সভা শেষে ঝালমুড়ি খেলেন মোদি। মুড়ি খেতে খেতেই জনসংযোগ।

প্রচারের ফাঁকেই ঝাড়গ্রামের একটি দোকান থেকে মুড়ি কিনে খেলেন প্রধানমন্ত্রী৷ বাংলার অন্যতম প্রসিদ্ধ খাবার, ঝালমুড়ি বেশ আরাম করেই খেলেন মোদি৷ প্রধানমন্ত্রীকে মুড়ি খেতে দেখতে জমে যায় প্রবল ভিড়।

ঝাড়গ্রাম স্টেডিয়ামে নির্বাচনী জনসভা শেষে হেলিপ্যাডে ফেরার পথে তিনি রাজকলেজ মোড়ের একটি রাস্তার ধারের দোকানে আচমকা দাঁড়িয়ে পড়েন।

মুড়ি খাওয়ার পাশাপাশি অনেকের হাতে সেই মুড়ি দেন।

সূত্রের খবর, মুড়ি খেয়ে দোকানদারকে ১০ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। মুড়ি খেতে খেতেই জনসংযোগ প্রধানমন্ত্রীর। স্থানীয় দোকানদার স্বপনলালের দোকান থেকে তিনি মুড়ি কেনেন।

সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং জনসংযোগ স্থাপন করেন।

মোদীর এই সাধারণ মানুষের মতো মুড়ি খাওয়ার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এদিন ঝাড়গ্রাম থেকে তৃণমূলকে একধিক বিষয়ে তোপ দাগলেন মোদি৷ তিনি বলেন, ‘এখানে বিদুৎ চলে গেলে একবার সেটা আর ফিরে আসে না কিন্তু বিদ্যুৎ বিল চলে আসে । তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট এর জন্য বাংলার সব নষ্ট হয়েছে । তাই মোদী সংকল্প নিয়েছে এখানে কোনো লুটেরা , আপনাদের অন্ধকারে রাখা কাওকে ছাড়া হবে না। খুঁজে খুঁজে এই লুটেরা দের হিসেব নেওয়া হবে৷'