Advertisement
নির্বাচন

West Bengal Election: এত গরমেও রেকর্ড ভোট, দুপুরের মধ্যেই ভোটের হারে লোকসভাকে ছাপাল ছাব্বিশের বিধানসভা

West Bengal Election
  • 1/12

প্রথম দফায় ১৫২ আসনে ভোটদান হচ্ছে বাংলার ১৬ জেলায়। প্রখর রোদের তেজের মধ্যেই বুথে বুথে লম্বা লাইন দেখা যাচ্ছে। ভোটারদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। 
 

West Bengal Election
  • 2/12

যে সমস্ত এলাকায় ভোট হচ্ছে, IMD-র তরফে লু-এর সতর্কবার্তাও জারি রয়েছে। তবে ভোটাররা সেই গরমের মধ্যেও ঢেলে ভোট দিচ্ছেন। ছাতা হাতে বুথের লাইনে দেখা যাচ্ছে ভোটারদের। 

West Bengal Election
  • 3/12

বুথে বুথে বাংলার মহিলাদেরও লম্বা লাইন দেখা যাচ্ছে। অনেক জায়গায় শিশুদের কোলে নিয়েই এই প্রখর গরমে ভোট দিতে পৌঁছেছেন মহিলারা। যুব সম্প্রদায়ের ভোটারদের সংখ্যাও কম নয়। গণতন্ত্রের এই সবচেয়ে বড় উৎসবে ভোটদানের হার রেকর্ড তৈরি করেছে বাংলায়। 

Advertisement
West Bengal Election
  • 4/12

প্রতিটি বুথে কড়া নিরাপত্তা রয়েছে। চলছে মনিটরিং, ওয়েবকাস্টিং। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন আঁটসাঁট বন্দোবস্ত রেখেছে। তবুও বিচ্ছিন্ন ভাবে গোলমালের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাহিনীও সকাল থেকেই তৎপর। 

West Bengal Election
  • 5/12

 বেলা ১টা পর্যন্ত প্রায় ৬২ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত মোট ভোটদানের হার ৬২.১৮ শতাংশ।

West Bengal Election
  • 6/12

মোট ৩.৬০ কোটি ভোটারের মধ্যে ১,৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার। এর মধ্যে ১৬৭ জন মহিলা প্রার্থী রয়েছেন।
 

West Bengal Election
  • 7/12

তবে কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, ভোটারদের ভয় দেখানো এবং এক BJP প্রার্থীর উপর হামলার ঘটনাও সামনে এসেছে। যদিও সামগ্রিকভাবে, প্রথম দফার ভোটগ্রহণে মানুষের অংশগ্রহণ যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে।
 

Advertisement
West Bengal Election
  • 8/12

আসানসোল দক্ষিণের BJP প্রার্থী অগ্নিমিত্রা পালের উপর হামলার অভিযোগ উঠেছে।  অগ্নিমিত্রার গাড়ির পিছনের দিকের কাচ বেশির ভাগটাই ভেঙে গিয়েছে। হীরাপুর থানায় গিয়ে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে BJP। প্রার্থীর অভিযোগ, চলন্ত গাড়িতে পিছন থেকে পাথর ছোড়া হয়েছে।

West Bengal Election
  • 9/12

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে BJP প্রার্থী শুভেন্দু সরকারের উপর হামলার অভিযোগ উঠেছে। দুষ্কৃতীরা তাঁর গাড়ি ভাঙচুরের চেষ্টা করে বলে অভিযোগ। 
 

West Bengal Election
  • 10/12

বীরভূমের লাভপুর বিধানসভার ভ্রমরকল অঞ্চলে BJP-র পোলিং এজেন্টের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিশ্বজিৎ মণ্ডল নামে BJP কর্মীর মাথা ফেটে গিয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে।

West Bengal Election
  • 11/12

বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় তৃণমূল এবং আমজনতা উন্নয়ন পার্টির মধ্যে। নওদার শিবনগর এলাকা থেকে হুমায়ুন বেরোনোর চেষ্টা করার সময়ে তাঁর উপর ‘হামলা’ করা হয় অভিযোগ। আমজনতা উন্নয়ন পার্টির নেতার কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর হয়। 

Advertisement
West Bengal Election
  • 12/12

শিলিগুড়ির ২৩৫ নম্বর বুথে ভোটে দিতে গিয়ে এক তরুণী শুনলেন, তাঁর ভোট আগেই পড়ে গিয়েছে। বিষয়টি নজরে আসার পরে কমিশনকে আধিকারিকদের ফোন করে ঘটনার কথা জানান BJP প্রার্থী শঙ্কর ঘোষ। লাইভ স্ট্রিমিং ফুটেজ যাচাই করে বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ করেন তিনি। 

Advertisement