Mamata BanerjeeBJP-র এগিয়ে যাওয়ার ট্রেন্ড সামনে আসছে। তার মধ্যেই তৃণমূল কর্মীদের বড়বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার অভিযোগ, ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করছে। কোনও কোনও জায়গায় কাউন্টিং বন্ধ হয়ে গিয়েছে। এই কাউন্টিংয়ের মধ্যেও চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিদায়ী মুখ্যমন্ত্রী।
মমতা তাঁর ভিডিওবার্তায় বলেন, 'সবাইকে নমস্কার জানিয়ে বলছি,কাউন্টিং এজেন্টরা নিজেদের এলাকা ছেড়ে আসবেন না। সবাই সেন্টারে থাকুন। পুরোটাই বিজেপির প্ল্যান। আমি কাল থেকে বলছি এটা ওদের পরিকল্পনা। আগে ওদেরগুলো দেখাবে, পরে আমাদের। এবং অনেক জায়গায় ২-৩ রাউন্ড পরে কাউন্টিং বন্ধ করে দিয়েছে। কল্যাণীতে EVM-এর মিল পাওয়া যাচ্ছে না।'
মমতা আরও বলেন,'সবটাই কেন্দ্রের চক্রান্ত। বাহিনী অত্যাচার করছে। কোনও কোনও জায়গায় পার্টি অফিস ভাঙচুর হচ্ছে। জোর করে দখল করছে। SIR-এর নামে ভোট লুট করেছে। সবটাই মিথ্যা খবর দেওয়া হচ্ছে। কমিশন নিজের মতো খেলছে। পুলিশ মাথানত করেছে। আমি আপনাদের বলেছিলাম, সন্ধের পর থেকে আমরা এগোব। অত মন খারাপ করবেন না। ১৪ থেকে ১৮ রাউন্ডে জিতবেন। বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব আমরা।'
প্রসঙ্গত,বিজেপি জেতার দিকে এগোলেও ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়। ষষ্ঠ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১১,১৫৫। মমতার প্রাপ্ত ভোট ৩০,৫৪৮। ব্যবধান ১৯,৩৯৩।
আবার শুভেন্দু অধিকারী জানান, অল্প ইভিএম গোনা হয়েছে। এটাকে বড় কিছু করে দেখানো ঠিক না। প্রাথমিক ভাবে আমার যে পর্যবেক্ষণ, হিন্দু ইভিএম বিজেপির, মুসলিম ইভিএম তৃণমূলের। তবে তা-ও আগের মতো নয়। ২০২১ এবং ২০২৪-এর মতো ভোট একত্রিত করতে পারেননি। মালদহে, মুর্শিদাবাদের বহু সিটে, উত্তর দিনাজপুরেও করণদিঘি বা অন্য জায়গায় প্রাথমিক ভাবে মুসলিম বেল্টে কংগ্রেস কোনও কোনও ইভিএমে ভাল ভোট পেয়েছে।