Bengal Election Tribunal: SIR ট্রাইব্যুনালে পাশ করে ভোট দেবেন ১৩৬ জন, ডিলিট কত নাম? কমিশন সূত্রে যা খবর...

মঙ্গলবার ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করেছে কমিশন। আর কমিশন সূত্রে খবর, ট্রাইব্যুনালে ১৩৬ জন পাশ করেছেন। তাঁদের নাম রয়েছে সংযোজন লিস্টে। তাঁরা ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। যদিও ২ জন আবেদনকারীর নাম বাদ দিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। তাঁদের আর এবার ভোট দেওয়া হল না। 

Advertisement
SIR ট্রাইব্যুনালে পাশ করে ভোট দেবেন ১৩৬ জন, ডিলিট কত নাম? কমিশন সূত্রে যা খবর...ট্রাইব্যুনালে কতজন পাশ?
হাইলাইটস
  • মঙ্গলবার ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করেছে কমিশন
  • আর কমিশন সূত্রে খবর, ট্রাইব্যুনালে ১৩৬ জন পাশ করেছেন
  • তাঁদের নাম রয়েছে সংযোজন লিস্টে

মঙ্গলবার ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করেছে কমিশন। আর কমিশন সূত্রে খবর, ট্রাইব্যুনালে ১৩৬ জন পাশ করেছেন। তাঁদের নাম রয়েছে সংযোজন লিস্টে। তাঁরা ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। যদিও ২ জন আবেদনকারীর নাম বাদ দিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। তাঁদের আর এবার ভোট দেওয়া হল না। 

আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সাপ্লিমেন্টরি লিস্ট প্রকাশ করল কমিশন। ট্রাইব্যুনালে যাঁদের নামের নিষ্পত্তি হয়েছে, তাঁদের নাম প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তাঁদের নাম দেখা যাবে। এছাড়া ভোটাররা চাইলে নিজের ভোটার কার্ডের নম্বর দিয়েও নাম চেক করে নিতে পারেন।

কমিশন সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে বেরিয়ে গিয়েছে সাপ্লিমেন্টরি লিস্ট। যাঁরা ট্রাইব্যুনালে পাশ করেছেন, তাঁদের নাম রয়েছে অ্যাডিশনের তালিকায়। আর যাঁরা ফেল করেছেন, তাঁদের নাম ডিলিশন লিস্টে রাখা হয়েছে। আর ইতিমধ্যেই এই দুই তালিকাই কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে।  

যদিও এখনও রাজনৈতিক দলগুলির হাতে এই ডিলিশন বা অ্যাডিশনের তালিকা পৌঁছে যায়নি। সেই তালিকা বুধবার তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

প্রকাশিত হল লিস্ট
২০২৬-এর বিধানসভা ভোটের আগে SIR নিয়ে নজিরবিহীন সব সিদ্ধান্ত দেখেছে পশ্চিমবঙ্গ। ২৮ ফেব্রুয়ারি প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন বা অ্যাডজুডিকেশন অবস্থায় রেখে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করে দেয় নির্বাচন কমিশন। এই লিস্টে যাঁরা অ্যাডজুডিকেশন অবস্থায় ছিলেন, সেই সব ভোটারদের নামের নিষ্পত্তির জন্য বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করা হয়। তাঁরাই নামের নিষ্পত্তি করতে থাকেন। আর সেখানেও অনেক মানুষের নাম ডিলিট হয়ে যায়। 

তারপর গঠন করা হয় ট্রাইব্যুনাল। সেখানে এই ডিলিটেড ভোটাররা আবেদন করেছেন। ট্রাইব্যুনালে সেই মামলারই নিষ্পত্তি করছিলেন বিচারকরা। সেই লিস্টই অবশেষে প্রকাশিত হল।

কিন্তু এই ভোটাররা ছাব্বিশের নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন ছিল। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। তাদের তরফে জানিয়ে দেওয়া হয়, প্রথম দফার ভোটের (২৩ এপ্রিল) ২ দিন আগে, ২১ এপ্রিলের মধ্যে যাঁদের নাম ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে, তাঁরা ভোট দিতে পারবেন। 

Advertisement

ও দিকে দ্বিতীয় দফার ভোট হল ২৯ এপ্রিল। তার দুই দিন আগে ২৭ এপ্রিলের মধ্যে যেই সব ভোটারের নাম থাকবে লিস্টে, তাঁরা দ্বিতীয় দফার ভোট দিতে পারবেন। এখন দেখার ঠিক কবে এই লিস্ট বেরয়। 

  

 

POST A COMMENT
Advertisement