Bengal CM Name: বাংলার CM ঠিক করে দিচ্ছেন শাহই, শনিতে শপথে আসছেন মোদীও

আগামী ৮ মে বেছে নেওয়া হতে পারে BJP-র মুখ্যমন্ত্রী। শুক্রবার তিনি বাংলায় আসছেন। বসবেন নবনির্বাচিত বিধায়ক দলের সঙ্গে। শনিবার বাংলার নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
বাংলার CM ঠিক করে দিচ্ছেন শাহই, শনিতে শপথে আসছেন মোদীওশুভেন্দু অধিকারী, অমিত শাহ
হাইলাইটস
  • ৮ মে বেছে নেওয়া হতে পারে BJP-র মুখ্যমন্ত্রী
  • শনিবার বাংলার নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ
  • আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলায় ক্ষমতা এসেছে BJP। এবার অপেক্ষা মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ এবং তারপর ক্যাবিনেট গঠনের। সূত্রের খবর, ৮ মে BJP-র জয়ী বিধায়ক দলের বৈঠক বসতে চলেছে। তার পরের দিনই অর্থাৎ ৯ মে, শনিবার হবে পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ NDA শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, কেন্দ্রের একাধিক মন্ত্রী এবং BJP-র বরিষ্ঠ নেতারা। 

পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি ৮ মে বাংলার নবনির্বাচিত BJP বিধায়ক দলের বৈঠকে উপস্থিত থাকতে কলকাতায় পৌঁছবেন। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে। এদিকে, বৃহস্পতিবার রয়েছে বিহারের নয়া মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর শপথ অনুষ্ঠানে। সেখানে যোগ দিতে ৭ মে পটনায় থাকবেন অমিত শাহ। বুধবারই পটনায় পৌঁছে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে BJP বিধায়ক দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্রাট চৌধুরীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

মুখ্যমন্ত্রী বেছে নেবেন অমিত শাহ 
২০৭ আসনে জিতে এখন সরকার গঠনের পথে BJP। যে কোনও রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান শীর্ষনেতৃত্ব। তাঁরা দলের নবনির্বাচিত প্রার্থী বা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ ৮ মে যে বৈঠক হতে চলেছে, সেখানে শুধু পরিষদীয় দলনেতা নয়,  একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও।

বিভিন্ন রাজ্যে পরিষদীয় দলনেতা বাছাই প্রক্রিয়ার পর্যবেক্ষক হিসাবে সর্বভারতীয় স্তরে দলের প্রথম সারির মুখদেরই বাছা হয়। কিন্তু অমিত শাহকে এই কাজের জন্য বেছে নেওয়ার ঘটনা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। নরেন্দ্র মোদীর সরকারে যিনি কার্যত ‘সেকেন্ড ইন-কমান্ড’-এর ভূমিকায় থাকেন, তাঁকে পর্যবেক্ষক করা হল পশ্চিমবঙ্গের পরিষদীয় দলনেতা বাছাইয়ের জন্য, বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 

Advertisement

শুভেন্দুই মুখ্যমন্ত্রী?
শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ দিয়েছিলেন অমিত শাহ। ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের 'গড়', 'ঘরও'। আর সেই 'ঘরের মেয়েকে ঘরে ঢুকে' হারালেন শুভেন্দু অধিকারী। একুশের নন্দীগ্রামের থেকেও আরও বড় ব্যবধানে মমতাকে ছাব্বিশের ভবানীপুরে হারালেন। বিপুল এই সাফল্যের পর এখন রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন শুভেন্দুই। তাঁর ক্যারিশমতেই গত ৫ বছরে তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে BJP। ফলে শেষ পর্যন্ত শুভেন্দুই বাংলার পরবর্তী CM হতে চলেছেন বলে আশাবাদী গেরুয়া শিবির।

 

POST A COMMENT
Advertisement