অসম, তামিলনাড়ুতে, পুদুচেরিতেও শুরু হচ্ছে ভোটগণনা, বামেদের ভরসা কেরলবাংলার পাশাপাশি আজ ভোটগণনা রয়েছে আরও ৩ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলেও। অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতেও আজ ভোটগণনা শুরু হচ্ছে। অসমে বিজেপি সরকার ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী। তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনের প্রত্যাবর্তন নিয়ে কৌতূহল রয়েছে। পাশাপাশি ঔৎসুক্য রয়েছে কেরলের ভোটের ফলাফল ঘিরেও। দক্ষিণের এই রাজ্যের রীতি ভেঙে পরপর দু'বার সেখানে সরকার ধরে রেখেছে CPIM নেতৃত্বাধীন এলডিএফ। তবে এবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ১০ বছর পরে ক্ষমতায় ফিরতে চলেছে বলে এগজিট পোলে পূর্বাভাস মিলেছে। যদিও সব উত্তর মিলবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। কেরলে ভোটগণনার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তামিলনাড়ুতে চলছে ত্রিশঙ্কু লড়াই। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ছয়টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে দেশের এই ৩ রাজ্য ও ১টি কেন্দ্র শাসিত অঞ্চলের আগামী ৫ বছরের ভবিষ্যৎ।
বিজয়ের TVK-এর চমকপ্রদ উত্থানে স্ট্যালিন এবং তাঁর দল ডিএমকে (DMK) বড় ধাক্কা খেয়েছে। এমনকী স্ট্যালিন নিজের আসন কোলাথুরে হেরে গিয়েছেন। TVK-এর প্রার্থী ভি এস বাবু-র কাছে ৮৭৯৫ ভোটে হারলেন এম কে স্ট্যালিন। তিনি পেয়েছেন ৭৪ হাজার ২০২ ভোট। অন্যদিকে, TVK-এর ভি এস বাবু পেয়েছেন ৮ হাজার ৭৯৫ ভোট।
তামিলনাড়ুতে শেষ পর্যন্ত TVK সংখ্যাগরিষ্ঠ আসন পর্যন্ত যদি পৌঁছতে নাও পারে, তবুও নিঃসন্দেহে 'কিংমেকার' হতে পারেন বিজয়। এমনকি কে কিং হবে, তাও ঠিক করবেন থলাপতি বিজয়ই।
তামিলনাড়ুর ফল কোন দিকে যাচ্ছে?
তামিলনাড়ুতে TVK এগিয়ে রয়েছে ৮২টি আসনে। এছাড়াও ২৭টি জয়ী হয়েছে টিভিকে। অর্থাৎ এই বিচারে প্রায় ১০৯টি আসন আসতে পারে TVK-র দিকে।
বিকেল ৫টা পর্যন্ত DMK এগিয়ে রয়েছে ৬২টি আসনে। এর বাইরে ইতিমধ্যে জয় এসেছে আরও ১০টি আসনে। অর্থাৎ প্রায় ৭২টি সিট আসতে পারে DMK-র দখলে।
অন্যদিকে, ৪৯টি আসনে এগিয়ে রয়েছে AIADMK। এর বাইরে ইতিমধ্যে ৪টি সিটে জয় পেয়েছে AIADMK। ফলে প্রায় ৫৩টি আসন পেতে পারে বিজেপি সমর্থিত এই দল।
কেরলের উত্তরাংশে ৪২টি আসনের মধ্যে UDF এগিয়ে ৪২টিতেই। LDF এগিয়ে ১৯টিতে। মধ্য কেরলের ২৯টি আসনের মধ্যে UDF এগিয়ে ২৩টি আসনে। LDF এগিয়ে ৬টিতে। এই দুই অংশে BJP খাতা খুলতে পারেনি। দক্ষিণ অংশে UDF ৪৮টি আসনের মধ্যে ৩০টিতে এগিয়ে। LDF এগিয়ে ১৩টিতে। BJP এই অংশে ২টি আসনে এগিয়ে।
কেরলে ফের পালাবদল। টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর এবার বামেদের পতন। ফলে দেশের আর কোনও রাজ্যেই ক্ষমতায় থাকছে না বামেরা। দুপুর ১টা পর্যন্ত বামজোট LDF এগিয়ে রয়েছে ৩৫টি আসনে। অন্যদিকে, কংগ্রেস জোট UDF এগিয়ে রয়েছে ৯৯টি আসনে। কেরলে ম্যাজিক ফিগার রয়েছে ৭১। ফলে কংগ্রেস জোট যে ক্ষমতায় আসতে চলেছে তা প্রায় নির্ধারিত হয়ে গিয়েছে।
তামিলনাড়ুর কংগ্রেস নেতা এবং কর্মীরা TVK-কে সমর্থনের ইঙ্গিত দিলেন। রাজ্যের প্রদেশ সভাপতিকে ইতিমধ্যেই তা জানিয়েছেন কংগ্রেস হাইকমান্ডকে। শেষ সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। এবারের ভোটে তামিলনাড়ুতে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালেন থালাপতি বিজয়।
পুদুচেরিতে ৩০টি মোট বিধানসভা আসন থাকায় ম্যাজিক ফিগার রয়েছে ১৬। দুপুর ১২টা পর্যন্ত এগিয়ে থাকা আসনের নিরিখে পুদুচেরিতে বিজেপি এগিয়ে রয়েছে ১৫টি আসনে, কংগ্রেস এগিয়ে ১১টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে ৩টি আসনে।
অসমের ট্রেন্ড বলছে বিজেপি ম্যাজিক ফিগার পার করে গিয়েছে। এগিয়ে থাকা আসনের নিরিখে অসমে ১০০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। মাত্র ২৪টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।
অন্যদিকে, কেরলে ধুয়েমুছে যাচ্ছে বামেরা। কেরলে বাম জোট LDF এগিয়ে রয়েছে ৪০টি আসনে। কংগ্রেস সমর্থিত UDF জোট এগিয়ে রয়েছে ৯৩টি আসনে। এই রাজ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৩টি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ৪টি আসনে।
তামিলনাড়ুতে ম্যাজিক ফিগার-এর দিকে এগোচ্ছে TVK। ১১৮-তে ম্যাজিক ফিগার রয়েছে তামিলনাড়ুর। TVK এই রাজ্যে এগিয়ে রয়েছে ১১০টি আসনে। ডিএমকে এগিয়ে রয়েছে ৫৩টি আসনে ও AIADMK এগিয়ে রয়েছে ৭৩ আসনে।
সকাল ১১টা পর্যন্ত ৯৭ আসনে এগিয়ে UDF, LDF এগিয়ে ৪০ আসনে। BJP এগিয়ে ১টি আসনে। অন্যান্যরা ৩টি আসনে। ১৪০ আসনের বিধানসভায় কেরলে ম্যাজিক ফিগার ৭১।
অসমে কংগ্রেস দল চরম সঙ্কটে পড়েছে বলে মনে হচ্ছে। অসম কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জোরহাটে পিছিয়ে আছেন। এর জন্য গগৈ নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। এদিকে, বিজেপি বিশাল ব্যবধানে এগিয়ে যাচ্ছে, তারা ৮৫টি আসনে এগিয়ে আছে, যেখানে কংগ্রেস মাত্র ২৩টি আসনে এগিয়ে রয়েছে।
তামিলনাড়ুতে খেলা ঘুরতে চলেছে। এগজিট পোলের পূর্বাভাস মোতাবেক, বেলা ১০টা ২০ পর্যন্ত তামিলনাড়ুতে ১০১টি আসনে এগিয়ে TVK। অন্যদিকে, DMK এগিয়ে ৫০টি আসনে ও AIADMK এগিয়ে রয়েছে ৭৩টি আসনে। এই রাজ্যে ম্যাজিক ফিগার রয়েছে ১১৮।
সকাল ১০টা পর্যন্ত প্রাথমিক ভাবে যে রেজাল্ট সামনে এসেছে তাতে বাম জোট LDF-কে ধরাশয়ী হতে দেখা যাচ্ছে। সকাল ১০টা পর্যন্ত ৮৫টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট UDF। অন্যদিকে, LDF এগিয়ে রয়েছে ৪৮টি আসনে। কেরলে বিজেপি এগিয়ে রয়েছে ৫টি আসনে।
কেরলের ধর্মাদাম কেন্দ্র থেকে পিছিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
তামিলনাড়ুতে একাধিক এগজিট পোলের সম্ভাবনা মিলিয়ে হু হু করে এগোচ্ছে 'থালাপতি' বিজয়ের দল TVK। সকাল পৌনে ১০টা পর্যন্ত TVK এগিয়ে রয়েছে ৮১টি আসনে। অন্যদিকে DMK এগিয়ে রয়েছে ৫৫টি আসনে। অন্যদিকে, AIADMK এগিয়ে রয়েছে ৬৭টি আসনে। এই রাজ্যে ম্যাজিক ফিগার রয়েছে ১১৮।
CPIM-এর সাধারণ সম্পাদক এমএ বেবি বলেন, 'প্রাথমিক ট্রেন্ডে UDF কেরলে এগিয়ে রয়েছে ঠিকই তবে যত গণনা এগোবে তত স্পষ্ট হবে চিত্র।' তিনি এখনও আশাবাদী কেরলে বামেরাই ফের ক্ষমতায় আসবে।
অসমে বিপুল সংখ্যক আসনে জয় পাওয়ার দিকে এগিয়ে রয়েছে বিজেপি। এই রাজ্যে সরকার গড়তে প্রয়োজন ৬৪টি সিট। সকাল সাড়ে ৯টা পর্যন্ত BJP এগিয়ে রয়েছে ৮৫টি আসনে। কংগ্রেস এগিয়ে ২৫টি আসনে। অন্যান্যরা এগিয়ে ১টি আসনে।
কেরলে কংগ্রেস জোট ইউডিএফ এগিয়ে রয়েছে ২৬টি আসনে। তাদের পরেই এলডিএফ এগিয়ে রয়েছে ১৫টি আসনে। বিজেপি ৪টি আসনে এগিয়ে রয়েছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, কেরলে ক্ষমতা হারাতে চলেছেন পিনারাই বিজয়ন।
তামিননাড়ুতে ৪৯টি আসনে এগিয়ে ডিএমকে, এডিএমকে ২৬টি আসনে, টিভিকে এগিয়ে ১৯টি আসনে। এমকে স্ট্যালিনই কী আরও একবার সরকার গড়তে চলেছেন? এখনও স্পষ্ট নয়।
অসমে সকাল ৯টা অবধি গণনায় বিজেপি এগিয়ে রয়েছে ৫৩টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ১৬টি আসনে, এআইইউহডিএফ এগিয়ে ২টি আসনে। বিগত লোকসভা ভোটে বদরুদ্দিন আজমলের দল এআইইউহডিএফ একটি আসনও পায়নি। মনে করা হচ্ছিল, বিধানসভাতেও তাদের ভারডুবি হতে চলেছে। মুসলিম ভোট নিজেদের ঘরে টেনে শক্তি বাড়াবে কংগ্রেস। কিন্তু প্রাথমিক ট্রেনডে সেকথা বলছে না।
অসমের জালুকবাড়ি আসনে এগিয়ে হিমন্ত। জোরহাটে এগিয়ে কংগ্রেসের গৌরব গগৈ।
তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্যালিন এগিয়ে। উদয়নিধি স্ট্যালিনও এগিয়ে। পেরাম্বুর আসনে এগিয়ে বিজয়। তবে ত্রিচিতে পিছিয়ে।