Advertisement

Bhabanipur Nandigram Election Results 2026 LIVE: ভবানীপুরে বাজিমাত শুভেন্দুর, ফের হেরে গেলেন মমতা

Aajtak Bangla | কলকাতা | 04 May 2026, 9:17 PM IST

Bhabanipur Nandigram Assembly Election Results 2026 Live Updates: এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল ভবানীপুর ও  নন্দীগ্রাম। ২০২১ সালে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। এবারে ভবানীপুর এগিয়ে। কারণ ভবানীপুরে মুখোমুখি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। অন্যদিকে নন্দীগ্রামেও দাঁড়িয়েছেন শুভেন্দু। সেখানে শুভেন্দুর লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর।

Mamata Banerjee,Suvendu AdhikariMamata Banerjee,Suvendu Adhikari

এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল ভবানীপুর ও  নন্দীগ্রাম। ২০২১ সালে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। এবারে ভবানীপুর এগিয়ে। কারণ ভবানীপুরে মুখোমুখি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। অন্যদিকে নন্দীগ্রামেও দাঁড়িয়েছেন শুভেন্দু। সেখানে শুভেন্দুর লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। ভবানীপুর নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। ভবানীপুর কেন্দ্রের গণনা হবে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। ব্যাপক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সাখাওয়াত মেমোরিয়া। ভোটের পরেও গণনাকেন্দ্র নিয়ে উত্তেজনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন, লোডশেডিং হয়ে যেতে পারে। শনিবার বিকেলে দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে দলের সমস্ত প্রার্থী এবং গুরুত্বপূর্ণ নেতারাও যোগ দিয়েছিলেন। তৃণমূল সূত্রে জানা যায়, ভোটগণনা নিয়ে কাউন্টিং এজেন্টদের একগুচ্ছ নির্দেশ দেন মমতা-অভিষেক। গণনাকেন্দ্রের প্রতিটি মুহূর্তের খবর দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে বলা হয়। গণনাকেন্দ্রের নিরাপত্তায় কোনও রকম ঢিলেমি সহ্য করা হবে না। ফলঘোষণার আগের দিন এ ভাবেই জেলা নির্বাচনী আধিকারিকদের সতর্কবার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ার। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কাউন্টিং এজেন্টরা ভোট গণনাকেন্দ্র ছাড়তে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

9:03 PM(a month ago)

ভবানীপুরে ১০ হাজার ভোটে এগিয়ে গেলেন শুভেন্দু

Posted by :- Soumen Karmakar

ভবানীপুরে ক্রমাগত এগিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি ১০ হাজার ভোটে এগিয়ে গেলেন শুভেন্দু।এখনও ২ রাউন্ডের গণনা বাকি আছে। 

8:54 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results : প্রায় ৬ হাজার ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী

Posted by :- Soumen Karmakar

১৭ রাউন্ড গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রায় ৬ হাজার ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। যদিও ১৫ রাউন্ড শেষে এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন এগোচ্ছেন শুভেন্দু। 

8:10 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results : এবার ভবানীপুরে মমতাকে পিছনে ফেললেন শুভেন্দু

Posted by :- Soumen Karmakar

এবার ভবানীপুরে মমতাকে পিছনে ফেললেন শুভেন্দু। এখনও বাকি ৪ রাউন্ড গণনা। ১৬ রাউন্ড শেষে  মমতাকে পিছনে ফেলে দিলেন শুভেন্দু। এখন তিনি ৫০০-রও বেশি ভোটে এগিয়ে। 

7:51 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results : ভবানীপুরে মমতাকে দেখে চোর চোর স্লোগান

Posted by :- Soumen Karmakar

ভবানীপুরের কাউন্টিং হল থেকে বেরোতেই মমতাকে দেখে চোর স্লোগান বিজেপি কর্মী-সমর্থকদের। তা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। 

Advertisement
7:38 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results : ভোট লুট করা হয়েছে, দাবি মমতার

Posted by :- Soumen Karmakar

ভোট লুট করা হয়েছে। দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি ভবানীপুরের কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে অভিযোগ করেন, তাঁকে মারধর করা হয়েছে। ভোট লুট হয়েছে। তবে তিনি ও তাঁর দল ফিরে আসবেই। 

7:20 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results : ভবানীপুরে মমতা Vs শুভেন্দু জোর টক্কর

Posted by :- Soumen Karmakar

ভবানীপুরে মমতা Vs শুভেন্দু জোর টক্কর। এখনও এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রায় তিন হাজার ভোটে পিছিয়ে রয়েছেন। যদিও এক সময় ২০ হাজারেরও বেশি ভোটে পিছিয়েছিলেন তিনি। 

6:35 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results : নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী

Posted by :- Soumen Karmakar

নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পবিত্র করকে ১০ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। এদিকে ভবানীপুরে এখনও ৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গণনা যত বাড়ছে ততই মমতার সঙ্গে ব্যবধান কমাচ্ছেন শুভেন্দু। 

5:36 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results : নন্দীগ্রামে ৫,৭০০ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী

Posted by :- Soumen Karmakar

নন্দীগ্রামে ৫,৭০০ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। সেখানে মোট ১৮ রাউন্ড গণনা হবে। ইতিমধ্যেই ১৭ রাউন্ড গণনা শেষ হয়েছে। 

5:12 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live : ভবানীপুরে বন্ধ কাউন্টিং

Posted by :- Soumen Karmakar

নন্দীগ্রামে ভোটের ব্যবধান বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি এখন দেড় হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। যদিও এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এদিকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় শাখাওয়াত মেমোরিয়াল কাউন্টিং হলে প্রবেশ করার পর  সেখানকার কাউন্টিং বন্ধ হয়েছে। তা  নিয়ে চাপা উত্তেজনা রয়েছে। 

Advertisement
4:51 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live : নন্দীগ্রামে সামান্য ভোটে এগিয়ে বিজেপির শুভেন্দু

Posted by :- Soumen Karmakar

ভবানীপুরে শুভেন্দুর ভোটের ব্যবধান আরও কমল,নন্দীগ্রামেও এগিয়ে ১১১৮ ভোটে। ভবানীপুরে ১৩ রাউন্ড গণনা শেষ। এখনও মমতা বন্দ্য়োপাধ্য়ায় এগিয়ে রয়েছেন ৫৩৪৯ ভোটে। দ্বিতীয় স্থানে রয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ১ হাজারের সামান্য ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। 

3:48 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live : বিস্ফোরক অভিযোগ মমতার

Posted by :- Soumen Karmakar

তাঁর কাউন্টিং সেন্টার লুট হচ্ছে। বিস্ফোরক অভিযোগ মমতার। পৌঁছে গেলেন শাখাওয়াত মেমোরিয়ালে। তিনি জানান, কাউন্টিং সেন্টারে তাঁর সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। 

3:43 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live : শাখাওয়াতের কাউন্টিং সেন্টারে এলেন মমতা বন্দ্য়োপাধ্যায়

Posted by :- Soumen Karmakar

শাখাওয়াতের কাউন্টিং সেন্টারে এলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আজ সকালেই তিনি অভিযোগ করেছিলেন, বিজেপি কারচুপি করতে পারে। তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন।  

3:37 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live : কাউন্টিং সেন্টারের উদ্দেশে রওনা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যো

Posted by :- Soumen Karmakar

কাউন্টিং সেন্টারের উদ্দেশে রওনা দিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই সেখানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত ১২ রাউন্ড গণনা শেষ হয়েছে। প্রায় ৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন মমতা।  

2:17 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live : ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভোটের ব্যবধান আরও কমালেন শুভেন্দু অধিকারী

Posted by :- Soumen Karmakar

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভোটের ব্যবধান আরও কমালেন শুভেন্দু অধিকারী। ১১ রাউন্ড শেষে ৪২ হাজারের কিছু বেশি ভোট পেয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে বিজেপি প্রার্থী এখও পর্যন্ত পেয়েছেন ৩৩ হাজারের বেশি ভোট। 

Advertisement
2:03 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live : ভবানীপুরে ভোটের ব্যবধান কমাচ্ছেন শুভেন্দু

Posted by :- Soumen Karmakar

ভবানীপুরে ভোটের ব্যবধান কমাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি ২০ হাজারের বেশি ভোটে পিছিয়ে থাকলেও এখন ১২ হাজার ভোটে পিছিয়ে। অন্যদিকে নন্দীগ্রামে এখনও এগিয়ে শুভেন্দু। 

1:43 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: নন্দীগ্রামে জয়ের ব্যবধান বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী

Posted by :- Soumen Karmakar

নন্দীগ্রামে জয়ের ব্যবধান বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সাড়ে ১৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। 


 

1:39 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: অনেক ভোটে এগিয়ে মমতা

Posted by :- Soumen Karmakar

নবম রাউন্ড গণনার শেষে ভবানীপুরে প্রায় ২৪ হাজার ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে শুভেন্দু অধিকারী। যদিও জেতার বিষয়ে আশাবাদী শুভেন্দু। 

1:38 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: ভবানীপুরে প্রায় ২৪ হাজার ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by :- Soumen Karmakar

নবম রাউন্ড গণনার শেষে ভবানীপুরে প্রায় ২৪ হাজার ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে শুভেন্দু অধিকারী। যদিও জেতার বিষয়ে আশাবাদী শুভেন্দু।
 

1:04 PM(a month ago)

ভবানীপুরে ১৭ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল

Posted by :- Soumen Karmakar

ভবানীপুরে ১৭ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল। শেষ খবর পাওয়া পর্যন্ত সাত রাউন্ড গণনা শেষ হয়েছে সেখানে।  আবার নন্দীগ্রামে এখনও  পর্যন্ত ৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে শুভেন্দু। 

Advertisement
12:10 PM(a month ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: ভবানীপুরে এগিয়ে মমতা

Posted by :- Soumen Karmakar

ভবানীপুরে প্রায় ৯ হাজার ভোটে এগিয়ে গেলেন মমতা, নন্দীগ্রামে ব্যাপক লিডের পথে শুভেন্দু।  

 

Load More
Advertisement