কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে পুলিশের সামনেই কিল-ঘুষি, অভিযুক্ত তৃণমূল

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে ব্যাপক উত্তেজনা। সেখানকার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে পুলিশের সামনেই মারধর একদল দুষ্কৃতীর। সামনে এসেছে সেই ভিডিও।

Advertisement
কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে পুলিশের সামনেই কিল-ঘুষি, অভিযুক্ত তৃণমূল মারধর বিজেপি প্রার্থীকে
হাইলাইটস
  • দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে ব্যাপক উত্তেজনা
  • সেখানকার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে পুলিশের সামনেই মারধর একদল দুষ্কৃতীর

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে ব্যাপক উত্তেজনা। সেখানকার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে পুলিশের সামনেই মারধর একদল দুষ্কৃতীর। সামনে এসেছে সেই ভিডিও। ওই প্রার্থীকে মারধরে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। যদিও তাদের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

আজ ভোট শুরু হওয়ার পর কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছিল শান্তিপূর্ণভাবেই। বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের অভিযোগ, তিনি খবর পান কুমারগঞ্জের একটি বুথে পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি। তা শুনে তিনি যান সেই বুথে। 

অভিযোগ, সেই বুথে তৃণমূল কংগ্রেস নিজের দলের পোলিং এজেন্ট ছাড়া অন্য কাউকে বসতে দেয়নি। তা নিয়ে বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা বাধে সেখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বুথ থেকে বেরিয়ে আসেন তিনি। এরপরই স্থানীয় কয়েকজন ঘিরে ধরেন গেরুয়া শিবিরের প্রার্থীকে। 

শুভেন্দু সরকারের অভিযোগ, তাঁকে একদল তৃণমূলের দুষ্কৃতী ঘিরে ধরে। প্রথমে তাঁকে গালিগালাজ করা হয়। তারপর মারধর করা হয়। সসামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ কর্মীদের সামনেই তাঁকে মারধর করা হচ্ছে। কিল-ঘুষি মারছেন কয়েকজন। 

একসময় তো সেই প্রার্থী দৌড়াতে শুরু করেন। ফাঁকা মাঠ ধরে তিনি পালাতে শুরু করেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। 
যদিও এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের তীর গেলেও তাদের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। এই ঘটনার অভিযোগ ইতিমধ্যেই দায়ের হয়েছে কমিশনের কাছে। তাদের তরফে তদন্ত শুরু হয়েছে। 

POST A COMMENT
Advertisement