স্টক মার্কেট চাঙ্গা রাখতে BJP এগিয়ে এগজিট পোলে, দাবি মমতার, বলছেন, 'TMC ২০০ প্লাস সিট'

সূত্রের খবর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সুরে বলেন, 'আমরা ২০০-র বেশি আসনে জিততে চলেছি।' একই সঙ্গে বুথফেরত সমীক্ষা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, শেয়ার বাজারকে চাঙ্গা রাখার উদ্দেশ্যেই সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে দেখানো হচ্ছে। তাঁর মতে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা ভোটেও একই কৌশল নেওয়া হয়েছিল।

Advertisement
স্টক মার্কেট চাঙ্গা রাখতে BJP এগিয়ে এগজিট পোলে, দাবি মমতার, বলছেন, 'TMC ২০০ প্লাস সিট'মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • ভোটগণনার আগে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হল।
  • শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সমস্ত কাউন্টিং এজেন্ট, প্রার্থী এবং শীর্ষ নেতৃত্ব।

ভোটগণনার আগে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হল। শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সমস্ত কাউন্টিং এজেন্ট, প্রার্থী এবং শীর্ষ নেতৃত্ব। বৈঠকে বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সুরে বলেন, 'আমরা ২০০-র বেশি আসনে জিততে চলেছি।' একই সঙ্গে বুথফেরত সমীক্ষা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, শেয়ার বাজারকে চাঙ্গা রাখার উদ্দেশ্যেই সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে দেখানো হচ্ছে। তাঁর মতে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা ভোটেও একই কৌশল নেওয়া হয়েছিল।

বৈঠকের শুরুতেই দলের কর্মীদের ‘আপসহীন লড়াই’-এর জন্য অভিনন্দন জানান তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেন, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে দলীয় কর্মীদের উপর অত্যাচার চালানো হয়েছে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, যারা এই কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই চালিয়ে গিয়েছেন, দল তাঁদের যথাযথভাবে সম্মানিত ও পুরস্কৃত করবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বৈঠকে দলের কর্মীদের সতর্ক ও সজাগ থাকার বার্তা দেন। সব মিলিয়ে, ভোটগণনার আগে কর্মীদের মনোবল বাড়ানো এবং কৌশল নির্ধারণই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।

POST A COMMENT
Advertisement