Falta: EVM-এ টেপ, গোটা ফলতা বিধানসভাতেই পুনর্নির্বাচন চায় BJP, স্ক্রুটিনি করছে কমিশন

গোটা ফলতা কেন্দ্রতেই পুনর্নির্বাচন চাইছে BJP। কোথাও টেপ তো কোথাও আবার EVM-এ আলকাতরা লাগানোর অভিযোগ রয়েছে পদ্ম শিবিরের। ইতিমধ্যেই স্ট্রং রুমে গিয়ে সেই EVM স্ক্রুটিনি করছেন EC-র অবজারভার সুব্রত গুপ্ত।

Advertisement
EVM-এ টেপ, গোটা ফলতা বিধানসভাতেই পুনর্নির্বাচন চায় BJP, স্ক্রুটিনি করছে কমিশন
হাইলাইটস
  • গোটা ফলতা কেন্দ্রতেই পুনর্নির্বাচন চাইছে BJP
  • কোথাও টেপ, EVM-এ আলকাতরা লাগানোর অভিযোগ
  • EVM স্ক্রুটিনি করছেন EC-র অবজারভার সুব্রত গুপ্ত

যত কাণ্ড ফলতায়। ভোটের দিন দিনভর এই কেন্দ্র খবরের শিরোনামে ছিল। এই কেন্দ্রের একাধিক বুথে EVM-এর মধ্যে টেপ লাগিয়ে কারচুপি করার অভিযোগ তোলেন BJP প্রার্থী দেবাংশু পাণ্ডা। পদ্ম শিবিরের দাবি, ফলতার বেশ কিছু বুথে EVM-এর ৩ এবং ৪ নম্বর বোতামে কৌশলে কালো বা সাদা টেপ সাঁটনো ছিল। এই দুই নম্বরে ছিল BJP এবং CPIM প্রার্থীর নাম। ফলত গোটা ফলতাতেই পুনর্নির্বাচন চাইছে তারা। 

BJP-র অভিযোগ, ভোটাররা যাতে বিরোধী প্রার্থীদের ভোট দিতে না পারেন, তার জন্যই তৃণমূল 'ডায়মন্ড হারবার' মডেল প্রয়োগ করেছে ফলতায়। EVM-এ কালো বা সাদা টেপ লাগানো একটি ছবিও পোস্ট করা হয়েছে দলের পক্ষ থেকে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। ফলতার ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, EVM-এর বোতামে টেপ লাগানোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, অভিযোগের ভিডিও ফুটেজ এবং প্রিসাইডিং অফিসারের রিপোর্ট চাওয়া হয়েছে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট বুথগুলিতে পুনর্নির্বাচন করানো হবে। প্রয়োজনে গোটা কেন্দ্রেই পুনর্নির্বাচন হতে পারে বলেও উল্লেখ করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। যদিও এখনও পর্যন্ত এই মর্মে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি কমিশনের পক্ষ থেকে। 

Imageজানা গিয়েছে, EVM-এ কালো টেপ, আঠা, কালি ও আলকাতরা লাগানোর মতো ঘটনায় ৭৭টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। দক্ষিণ ২৪ পরগণায় এই সংক্রান্ত অভিযোগ সবচেয়ে বেশি। ৩২টি অভিযোগ এসেছে ফলতা থেকে, ১৩টি মগরাহাট থেকে, ২৯টি ডায়মন্ড হারবার থেকে এবং ৩টি বজবজ থেকে। ২৩টি ঘটনা প্রমাণিত বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। 

কোথায় এবং কখন পুনর্নির্বাচন হবে তা বৃহস্পতিবার জানানো হতে পারে। কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে, তা স্ক্রুটিনি করে দেখে সিদ্ধান্ত নেবে কমিশন। সেই স্ক্রুটিনি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে  পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে ফোন করে এই নির্দেশ দেন বলে খবর। 

Advertisement

ফলতা, মগরাহাট এবং সোনারপুর এলাকায় পুনর্নির্বাচন নিয়ে স্ক্রুটিনি করছেন সুব্রত গুপ্ত। ইতিমধ্যেই ডায়মন্ড হারবারে পৌঁছে গিয়েছেন তিনি। পুননির্বাচনের আবেদন জানানো হয়েছে তার মধ্যে রয়েছে, ফলতা বিধানসভার ৩২টি, ডায়মন্ড হারবারের ২৯টি, বজবজের ৩টি এবং মগরাহাট পূর্ব বিধানসভার ১৩টি। এর মধ্যে ফলতা, ডায়মন্ড হারবার এবং বজবজ বিধানসভা অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত। ফলতাতেই বুধবার ১৭০ এবং ১৮৯ নম্বর বুথের EVM-এ টেপ লাগানো হয়েছিল বলে অভিযোগ BJP-র। 

 

POST A COMMENT
Advertisement