Mamata Banerjee: ভবানীপুরে BJP-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ মমতার, বললেন...

বিজেপি রিগিং করছে। এভাবেই ভোটে জেতার চেষ্টা করছে। আজ সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল কর্মীরা মরে গেলেও ছাড়বে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

Advertisement
ভবানীপুরে BJP-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ মমতার, বললেন...মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • বিজেপি রিগিং করছে
  • এভাবেই ভোটে জেতার চেষ্টা করছে
  • তৃণমূল কর্মীরা মরে গেলেও ছাড়বে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি

বিজেপি রিগিং করছে। এভাবেই ভোটে জেতার চেষ্টা করছে। আজ সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল কর্মীরা মরে গেলেও ছাড়বে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

আজ ভবানীপুরে তিনি বলেন, 'আমি এখনও দলের চেয়ারম্যান। আর সেই চেয়ারম্যান হিসেবেই বলছি, ভোটটা যেন শান্তিতে হয়। মানুষ যেন ভোটটা দিতে পারে।'

পাশাপাশি তিনি দাবি করেন, গতকাল সারারাত তিনি জেগে ছিলেন। ববির বাড়িতে রাতে কেন্দ্রীয় বাহিনী চলে গিয়েছিল। এরপর তিনি বলেন, 'বাবাই (অসীম বসু, কলকাতার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর) এত ভাল ছেলে, ওর বাড়িতে রাত ২টোর সময়ে CRPF গিয়ে হামলা করেছে। ওর বউ একা ছিল বাড়িতে। ওর ফোন কেড়ে নিয়েছে। লাথি মেরেছে বাড়িতে। হুমকি দিয়ে বলেছে বাবাই যেন পালাতে না পারে।' 

এই সময়ই তিনি সাংবাদিকদের সেই ভিডিও দেখান। পাশাপাশি ভাঙড়ে এক তৃণমূল কর্মীকে পুলিশ মেরেছে বলেও সংবাদমাধ্যমে ছবি দেখান তিনি। এরপর মমতা বলেন, 'এরপরও মানুষ ওদের ভোট দেবে? এটা কি গুন্ডারাজ চলছে? ভোট এ ভাবে হয়? গণতন্ত্রের পুরো ১২টা বাজিয়ে দিয়েছে। BJP জোর করে রিগিংয়ের মাধ্যমে ভোটে জেতার চেষ্টা করছে। তবে আমাদের কর্মী মরতেও রাজি রয়েছে।'


নজিরবিহীন দৃশ্য
দ্বিতীয় দফার ভোট চলছে বাংলায়। এই পর্বে ভোট রয়েছে কলকাতার ভবানীপুরে। সেখানেই দেখা গেল নজিরবিহীন চিত্র। সাধারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দিন দুপুরে নিজের কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে ভোট দিতে যান। তিনি ভোট দেন পাড়ার মিত্র ইনস্টিটিউশন স্কুলে। তবে বুধবার দেখা গেল অন্য চিত্র। সকাল সকাল গাড়িতে বেরিয়ে পড়েছেন। চেতলা এলাকা ঘুরে দেখলেন তিনি। 


 

POST A COMMENT
Advertisement