West Bengal Election: 'প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে আরও কড়াভাবে ব্যবহার,' CEO মনোজকে নির্দেশ জ্ঞানেশ কুমারের

বাংলায় প্রথম দফার ভোটের শেষ লগ্নে এসে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে আরও কড়া ভাবে ব্যবহারের কথা জানাল কমিশন। ইতিমধ্যেই বিক্ষিপ্ত অশান্তির খবর শুনে জাতীয় নির্বাচন কমিশনার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমারকে ফোন করেছেন।

Advertisement
 'প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে আরও কড়াভাবে ব্যবহার,' CEO মনোজকে নির্দেশ জ্ঞানেশ কুমারেরকেন্দ্রীয় বাহিনীকে আরও কড়া হতে নির্দেশ
হাইলাইটস
  • কেন্দ্রীয় বাহিনীকে আরও কড়া ভাবে ব্যবহারের নির্দেশ
  • রাজ্যের CEO মনোজ কুমারকে ফোন CEC জ্ঞানেশ কুমারের
  • ভোটের শেষ লগ্নে এসে আরও কড়া হবে কমিশন?

বাংলার ভোটে বিক্ষিপ্ত অশান্তির খবর শুনে CEO মনোজ আগরওয়ালকে ফোন করলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। 

প্রথম দফা ভোটের দিন যে যে এলাকায় বিক্ষিপ্ত অশন্তির খবর পাওয়া গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই খবর পৌঁছনোর পরেও সময় লেগে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ঘটনাস্থলে পৌঁছতে। এইরকম মিস কমিউনিকেশনের বেশ কিছু খবর এসেছে কমিশনের কাছে। তারপরই নির্বাচন কমিশনের কড়া নির্দেশ পৌঁছে গিয়েছে জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে। 

CEO অফিস থেকে জেলা নির্বাচনী আধিকারিকদের স্পষ্ট বলা হয়েছে, পরিস্থিতি সামাল দিতে এবার প্রয়োজন ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনীকে কড়া ভাবে পদক্ষেপ করতেও নির্দেশ দিতে পারেন তাঁরা। 

ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ফোন করে সমস্ত রিপোর্ট নেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমারের থেকে। আরও ভালো করে ভোট করাতে হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি। সেই জন্যই কড়া হাতে নিয়ন্ত্রণ করতে কমিশনের নির্দেশ।

এদিন নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ইচ্ছাকৃত ভাবে খবর খাইয়ে দেওয়া হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা হতে পারে। কমিশনের অফিস থেকে যারা নির্বাচন পরিচালনা করেন, তাঁরা বলছেন ৪টে থেকে নাকি গন্ডোগোল হতে পারে। ছাপ্পা দিয়ে, EVM মেশিন দখল করার প্ল্যান করেছে নাকি?'

বৃহস্পতিবার দিনভরই বিচ্ছিন্ন ভাবে গোলমালের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাহিনীও সকাল থেকেই তৎপর। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, ভোটারদের ভয় দেখানো এবং এক BJP প্রার্থীর উপর হামলার ঘটনাও সামনে এসেছে। আসানসোল দক্ষিণের BJP প্রার্থী অগ্নিমিত্রা পালের উপর হামলার অভিযোগ উঠেছে।  অগ্নিমিত্রার গাড়ির পিছনের দিকের কাচ বেশির ভাগটাই ভেঙে গিয়েছে। হীরাপুর থানায় গিয়ে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে BJP। প্রার্থীর অভিযোগ, চলন্ত গাড়িতে পিছন থেকে পাথর ছোড়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে BJP প্রার্থী শুভেন্দু সরকারের উপর হামলার অভিযোগ উঠেছে। দুষ্কৃতীরা তাঁর গাড়ি ভাঙচুরের চেষ্টা করে বলে অভিযোগ। বীরভূমের লাভপুর বিধানসভার ভ্রমরকল অঞ্চলে BJP-র পোলিং এজেন্টের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিশ্বজিৎ মণ্ডল নামে BJP কর্মীর মাথা ফেটে গিয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় তৃণমূল এবং আমজনতা উন্নয়ন পার্টির মধ্যে। নওদার শিবনগর এলাকা থেকে হুমায়ুন বেরোনোর চেষ্টা করার সময়ে তাঁর উপর ‘হামলা’ করা হয় অভিযোগ। আমজনতা উন্নয়ন পার্টির নেতার কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর হয়। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement