Falta: 'EVM ট্যাম্পারিং প্রমাণিত হলে পুনর্নির্বাচন হবে', ফলতার অভিযোগ নিয়ে মন্তব্য কমিশনের

যদি কোনও রকম EVM ট্যাম্পারিংয়ের অভিযোগ থাকে তবে সেই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে। এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

Advertisement
 'EVM ট্যাম্পারিং প্রমাণিত হলে পুনর্নির্বাচন হবে', ফলতার অভিযোগ নিয়ে মন্তব্য কমিশনের
হাইলাইটস
  • EVM ট্যাম্পারিংয়ের অভিযোগ প্রমাণ হলে রিপোল
  • এমনটাই জানালেন মনোজ আগরওয়াল
  • ফলতায় রিগিংয়ের অভিযোগ নিয়ে মন্তব্য

EVM-এর বটন ট্যাম্পারিংয়ের কোনও রকম অভিযোগ উঠলে তা সঙ্গে সঙ্গে খতিয়ে দেখা হবে এবং অভিযোগ সত্যি প্রমাণিত হলে সেখানে পুনর্নির্বাচন হবে। বুধবার সকালে এমনটাই জানালেন রাজ্যের মখ্য নির্বাচনী আধিকারিক। ফলতার ঘটনা প্রকাশ্যে আসার পর CEO দফতরের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়েছে। 

কী বক্তব্য কমিশনের?
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, 'বটন ট্যাপ করার কোনও অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে তা খতিয়ে দেখা হবে, রিপোর্ট চাওয়া হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট বুথগুলিতে পুনর্নির্বাচন হবে।'

ফলতায় ঠিক কী ঘটেছে?
ফলতা বিধানসভা কেন্দ্রে EVM কারচুপির অভিযোগ তুলেছে BJP। প্রার্থী দেবাংশু পাণ্ডার দাবি,  একাধিক বুথে তাঁর নামের সামনে থাকা বোতাম কাজই করছে না। সেগুলি টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ফলে বহু ভোটার নাকি ভোট দিতে পারেননি। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিকল্পিত ভাবেই ভোটাধিকার প্রয়োগে বাধা তৈরি হয়েছে এবং তাঁর নামের বোতাম EVM-এ জ্যাম করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

BJP-র আরও দাবি, ভোট প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন BJP নেতা অমিত মলব্য।  তিনি একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, ফলতার একাধিক বুথে BJP-র ভোট দেওয়ার অপশন টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। লেখেন, 'এই হল তথাকথিত ডায়মন্ড হারবার মডেল।' তিনি আরও দাবি করেন, 'এই একই কৌশল ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর লোকসভা আসন জিতেছিলেন।'

যদিও কিছুক্ষণের মধ্যে কমিশন সূত্রে জানা গিয়েছে, ফলতার যে বুধগুলিতে সমস্যা ছিল তা মিটিয়ে দেওয়া হয়েছে। 

 

POST A COMMENT
Advertisement