'শুধু কয়লা নয়, শিলিগুড়িতে এখন সব ট্রাকেই অভিষেক ট্যাক্স লাগে', বড় অভিযোগ হিমন্তর

অসমের ডিটেনশন ক্যাম্প প্রসঙ্গে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, 'একজনও বাঙালি হিন্দু সেখানে থাকলে আমি পদত্যাগ করব।' একইসঙ্গে তাঁর দাবি, বিজেপি সরকার এলে বাংলা মহারাষ্ট্র ও গুজরাতের সঙ্গে প্রতিযোগিতা করার মতো অবস্থানে পৌঁছাবে, যার সুফল পাবে অসমও।

Advertisement
'শুধু কয়লা নয়, শিলিগুড়িতে এখন সব ট্রাকেই অভিষেক ট্যাক্স লাগে', বড় অভিযোগ হিমন্তর
হাইলাইটস
  • বাংলার বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশ চড়ছে।
  • এই আবহে রাজ্যে লাগাতার প্রচার চালাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

বাংলার বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশ চড়ছে। এই আবহে রাজ্যে লাগাতার প্রচার চালাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শনিবার সকালে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে কড়া আক্রমণ করেন।

তিনি দাবি করেন, বাংলা ও অসমের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিজেপিকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তাঁর অভিযোগ, শিলিগুড়ি দিয়ে যাতায়াত করা ট্রাকচালকদের কাছ থেকে ‘অভিষেক ট্যাক্স’ নেওয়া হচ্ছে। তাঁর কথায়, 'আগে কয়লা পরিবহণে এই টাকা নেওয়া হত, এখন প্রায় সব ট্রাক থেকেই নেওয়া হচ্ছে। যাতায়াতের পথে দু'বার ওই ট্যাক্স দিতে হয়। বিজেপি ক্ষমতায় এলে এই ট্যাক্স বন্ধ করা হবে।'

তৃণমূলের জনকল্যাণমূলক প্রকল্প নিয়েও কটাক্ষ করেন তিনি। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রসঙ্গে তাঁর মন্তব্য, মানুষ এটিকে আশীর্বাদ হিসেবে দেখছে, এমন মানসিকতা তৈরি করেছে রাজ্য সরকার। পাশাপাশি তিনি দাবি করেন, উন্নয়নের নিরিখে বাংলা ওড়িশার থেকেও পিছিয়ে রয়েছে এবং আগামী দু’বছরের মধ্যে অসমও বাংলাকে ছাপিয়ে যাবে।

অসমের ডিটেনশন ক্যাম্প প্রসঙ্গে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, 'একজনও বাঙালি হিন্দু সেখানে থাকলে আমি পদত্যাগ করব।' একইসঙ্গে তাঁর দাবি, বিজেপি সরকার এলে বাংলা মহারাষ্ট্র ও গুজরাতের সঙ্গে প্রতিযোগিতা করার মতো অবস্থানে পৌঁছাবে, যার সুফল পাবে অসমও।

এদিনের বক্তব্যে তৃণমূল ও বাংলাদেশি মুসলিমদের সম্পর্ক নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। পাশাপাশি আসন্ন নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসন পাবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন অসমের মুখ্যমন্ত্রী।

POST A COMMENT
Advertisement