Diamond Harbour ECI Action: ডায়মন্ড হারবারে মাঝরাতে 'খেলা হবে' স্লোগানে বাইক বাহিনীর তাণ্ডব, পদক্ষেপ নির্বাচন কমিশনের

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। আর ভোটের দিন যত এগিয়ে আসছে ততই তপ্ত হয়ে উঠছে ডায়মন্ড হারবার। এলাকায় ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ আসে কমিশনের কাছে। বাইকবাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই তথ্য সামনে আসার পরেই দ্রুত পদক্ষেপ করে নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার থানায় একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ভোটারদের যাতে হুমকি না দেওয়া হয়, হেনস্থার মুখে না পড়তে হয়, তার জন্য কড়া ব্যবস্থার কথা জানিয়েছে কমিশন।

Advertisement
 ডায়মন্ড হারবারে মাঝরাতে 'খেলা হবে' স্লোগানে বাইক বাহিনীর তাণ্ডব, পদক্ষেপ নির্বাচন কমিশনেরডায়মন্ড হারবারে মধ্যরাতে বাইক বাহিনীর তাণ্ডব, তড়িঘড়ি পদক্ষেপ কমিশনের

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। আর ভোটের দিন যত এগিয়ে আসছে ততই তপ্ত হয়ে উঠছে ডায়মন্ড হারবার।  এলাকায় ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ আসে কমিশনের কাছে। বাইকবাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই তথ্য সামনে আসার পরেই দ্রুত পদক্ষেপ করে নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার থানায় একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ভোটারদের যাতে হুমকি না দেওয়া হয়, হেনস্থার মুখে না পড়তে হয়, তার জন্য কড়া ব্যবস্থার কথা জানিয়েছে কমিশন।

 দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের  একটি ভিডিয়ো এসেছে কমিশনের কাছে। সেখানে দেখা যাচ্ছে, পাড়ার মধ্যে ঢুকে কার্যত দাপিয়ে বেরাচ্ছে বাইক বাহিনী। চিৎকার করে করে বলছে, ‘ভয়ঙ্কর খেলা হবে…জয় বাংলা।’ আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোট। নির্বাচন রয়েছে ডায়মন্ড-হারবারেও। সেই ভোটের আগে পাড়ায় ঢুকে এভাবে বাইক বাহিনীর দাপট, মোটেই ভাল চোখে নেয়নি কমিশন। সেখানকার নির্বাচনী আধিকারিক এবং পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কমিশন। রবিবার মধ্যেই সেই পদক্ষেপ করতে বলা হয়েছে। 

এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই কমিশনের নির্দেশে বাইবাহিনীর বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় এফআইআর দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, বাইকবাহিনীর বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি, শান্তিভঙ্গের চেষ্টা, সরকারি কাজে বাধা-সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। 

অভিযোগ ঠিক কী?
 স্থানীয় সূত্রের খবর, গত রাতে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের একাধিক এলাকায় বাইক নিয়ে দাপাদাপি শুরু করে একদল অজ্ঞাতপরিচয় যুবক। অভিযোগ, পাড়ায় পাড়ায় ঢুকে ভোটারদের শাসানি দেওয়া হয়েছে। ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা। তার আগেই এই ধরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। এই ঘটনার কথা কানে যেতেই কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। রবিবারের মধ্যেই ভোটারদের ভয়মুক্ত করে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিককে (DEO)।  ভোটাররা যাতে কোনও রকম ভীতি ছাড়াই ভোট দিতে পারেন, তা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, রবিবারের মধ্যেই এলাকায় শান্তি ফেরাতে হবে এবং দোষীদের চিহ্নিত করতে হবে।
 
Advertisement

POST A COMMENT
Advertisement