Ajay Pal Sharma: স্বল্পবসনা নর্তকীর সঙ্গে 'সিংঘম' IPS অজয়ের 'ফূর্তি'র VIDEO VIRAL, তীব্র কটাক্ষ TMC-র

উত্তরপ্রদেশের IPS অজয় পাল শর্মার একটি ভিডিও পোস্ট করে তীব্র কটাক্ষ করলেন মহুয়া মৈত্র। যে ভিডিওতে স্বল্পবসনা ডান্সারদের সঙ্গে দেখা গিয়েছে এই 'দাবাং' অফিসারকে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। মহুয়ার কটাক্ষ, 'ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া'।

Advertisement
স্বল্পবসনা নর্তকীর সঙ্গে 'সিংঘম' IPS অজয়ের 'ফূর্তি'র VIDEO VIRAL, তীব্র কটাক্ষ TMC-রঅজয় পাল শর্মা (ইনসেটে: ভাইরাল হওয়া ভিডিওর স্ক্রিনশট)
হাইলাইটস
  • IPS অজয় পাল শর্মার একটি ভিডিও ভাইরাল
  • ভিডিওতে স্বল্পবসনা ডান্সারদের সঙ্গে 'সিংঘম' অফিসার
  • মহুয়ার কটাক্ষ, 'ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া'

বাংলার নির্বাচনে পুলিশ পর্যবেক্ষক হিসেবে উত্তরপ্রদেশ থেকে ডায়মন্ড হারবারে নিয়ে আসা হয়েছে 'সিংঘম' অফিসার অজয় পাল শর্মাকে। এই এনকাউন্টার স্পেশালিস্টের বডি ল্যাঙ্গুয়েজ এবং খোদ ফলতার TMC প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি দেওয়া নিয়ে চর্চা চলছে। এবার সেই 'দাবাং' অফিসারের একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন মহুয়া মৈত্র। যেখানে নর্তকীদের সঙ্গে দেখা যাচ্ছে এই অফিসারকে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

ভিডিওতে কী রয়েছে?
মহুয়া মৈত্রর পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, দুই স্বল্পবসনা নর্তকীর সঙ্গে মত্ত আজয় পাল শর্মা। বাজছে হিন্দি গান। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। 

মহুয়ার কটাক্ষ
মহুয়া তাঁকে ‘ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া’ সম্বোধন করে লিখেছেন, ‘দেখে ভালো লাগছে যে আপনি ফান্টা স্টাইলে ফূর্তি করতে ব্যস্ত। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। আর মনে রাখবেন, বাংলায় সবসময়ে তৃণমূল। আশআ করি নাচের চেয়ে নিজের পেশায় আপনি দক্ষ।'

উত্তরপ্রদেশের এই DIG-কে কটাক্ষ করেছেন সে রাজ্যেরই প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। তিনিও এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন, 'এক সিনিয়র পুলিশ আধিকারিকের যে অশালীন ভিডিও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাতে উত্তর প্রদেশ সরকারের শাসনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি BJP সরকারের তথাকথিত মহিলা সম্মান ও নারী বন্ধনের দাবিও নারীদের কাছে সম্পূর্ণ ভাবে ভণ্ডামি হিসেবে ধরা পড়েছে। নারীদের মনে প্রশ্ন জাগছে, যাদের হাতে মহিলা নিরাপত্তার দায়িত্ব, যদি তারাই এমন হয়, তবে আমাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? আজ BJP-র সঙ্গে যুক্ত প্রতিটি নারী লজ্জিত, কারণ তাঁদের ঘরেও তো মা-বোন-মেয়েরা রয়েছেন। দেখা যাক, এই আধিকারিকের সাসপেনশন বা বরখাস্ত কত দ্রুত হয়। এই বিষয়টি সরাসরি মুখ্যমন্ত্রীর ভাবমূর্তির সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, সেটাই ঠিক করবে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর নিজস্ব অবস্থান কী।' তিনি বলেছেন, জিরো টলারেন্স শুধু অপরাধীদের বিরুদ্ধে নয়, এ ধরনের আধিকারিকদের বিরুদ্ধেও হওয়া উচিত।

Advertisement

জাহাঙ্গিরকে হুঁশিয়ারি
সোমবারই অজয় পাল শর্মার একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছে গিয়ে সরাসরি তাঁর পরিবারের উদ্দেশে ধমক দিচ্ছেন জেলার পুলিশ পর্যবেক্ষক। তাঁকে বলতে শোনা গিয়েছে, 'সবাই কান খুনে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব, মনে রাখবেন। জাহাঙ্গিরের লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না।' এই ভিডিও প্রকাশ্যে আসতেই TMC তাদের এক্স হ্যান্ডলে এই IPS অফিসারের বিরুদ্ধে ওঠা টাকার বিনিময়ে পোস্টিং, মহিলাদের সঙ্গে বিয়ের নামে প্রতারণার অভিযোগের কথা উল্লেখ করেছে। 

 

POST A COMMENT
Advertisement