West Bengal Election: 'বেরিয়ে যান,' অভিষেককে ধমক গণনাকেন্দ্রে, মমতা-শুভেন্দুর মোবাইলও নিয়ে নেওয়া হল

ভবানীপুর কেন্দ্রের কাউন্টিং সেন্টারে মুখোমুখি মমতা-শুভেন্দু। দু'জনেরই ফোন নিয়ে নেওয়া হল। এদিকে, হেস্টিংসের গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যেতে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দুই গণনাকেন্দ্রে ঠিক কী হল?

Advertisement
 'বেরিয়ে যান,' অভিষেককে ধমক গণনাকেন্দ্রে, মমতা-শুভেন্দুর মোবাইলও নিয়ে নেওয়া হলমমতা, শুভেন্দু, অভিষেক
হাইলাইটস
  • কাউন্টিং সেন্টারে মুখোমুখি মমতা-শুভেন্দু
  • দু'জনেরই ফোন নিয়ে নেওয়া হল
  • গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যেতে নির্দেশ অভিষেককে


ভবানীপুর কেন্দ্রের কাউন্টিং সেন্টার শাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুল সরগরম। সোমবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছতেই ধুন্ধুমার কাণ্ডে বেঁধে যায়। এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেস্টিংসের কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। 

কী ঘটল শাখাওয়াতে?
এদিন বিকেল পৌনে ৪টে নাগাদ কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে যান মমতা বন্দ্যোপাধ্যায়।  তাঁর গাড়ি পৌঁছতেই 'চোর চোর' স্লোগান ধেয়ে আসে। পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয় গণনাকেন্দ্রের বাইরে। 

মমতার পরই সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী। দু'জনেই গণনাকেন্দ্রের ভিতর মোবাইল ফোন নিয়ে যাওয়ায়, সেগুলি বাজেয়াপ্ত করে নেয় কমিশন। শাখাওয়াতের বাইরে উত্তপ্ত বাক্য বিনিময় হয় BJP ও TMC-র এজেন্টদের মধ্যে। 

এদিকে, এখনও পর্যন্ত ১৩ রাউন্ড গণনা শেষ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ৫ হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

অভিষেককে কেন বেরিয়ে যেতে বলা হল? 
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হেস্টিংসের গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন সোমবার দুপুরে। সেখানে বেহালা পশ্চিম, বেহালা পূর্ব সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক কেন্দ্রের গণনা চলছে। কিন্তু প্রার্থী না হওয়া সত্ত্বেও তিনি সেখানে উপস্থিত থাকায় তাঁকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।    

এটা কি তৃণমূলের দম্ভের পতন? সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, 'আগে মানুষের রায় সম্পূর্ণ হোক, তারপর নিশ্চিত ভাবে পর্যালোচনা হবে, কী খামতি রয়েছে, তা খতিয়ে দেখা হবে।' তবে অনেক জায়গায় সঠিক ভাবে গণনা হচ্ছে না বলে অভিষেকের দাবি। ডিজে বাজানোর প্রশ্নে তিনি বলেন, 'যারা বলেছিল, উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে, তাদের সংস্কৃতি বাংলা দেখছে।'

 

POST A COMMENT
Advertisement