Mamata Banerjee: আলফানসো আম, লাউ, কুদরি, প্রচারের ফাঁকে কত টাকার বাজার করলেন মমতা?

ভবানীপুরে, নিজের কেন্দ্রে প্রচার চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান যদুবাবুর বাজারে। ফল, সবজি দর করে করে কেনেন। আলফানসো কিনেছেন দু'টো। লক্ষীর ভাণ্ডার পান সবজি বিক্রেতা। তাই দিদিকেই চান বাংলায়।

Advertisement
আলফানসো আম, লাউ, কুদরি, প্রচারের ফাঁকে কত টাকার বাজার করলেন মমতা?মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বাজার করলেন?
হাইলাইটস
  • প্রচার চলাকালীন মমতা পৌঁছে যান যদুবাবুর বাজারে
  • ফল, সবজি দর করে করে কেনেন
  • কত টাকার বাজার করেন তিনি?

গত এক মাস ধরে ভোটের প্রচারে বেরিয়ে একের পর এক অভিনব জনসংযোগ কর্মসূচিতে দেখা গিয়েছে প্রার্থীদের। এ ব্যাপারে প্রচারের শেষবেলায় এসে বিশেষ ভাবে নজর কেড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে, নিজের কেন্দ্রে প্রচার চলাকালীন তিনি পৌঁছে যান যদুবাবুর বাজারে। ফল, সবজি দর করে করে কেনেন। কত টাকার বাজার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 

প্রতিদিনের মতোই গত রবিবারও তাঁর ফলের পশরা সাজিয়ে যদুবাবুর বাজারে বসেছিলেন ব্যবসায়ী ভিকি শাউ। হয়তো ভাবতেই পারেনি ভোটের প্রচার করতে করতে সটান মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দোকানে এসে হাজির হবেন। তাঁর কথায় 'বরাবরই আম দিদির পছন্দ। আর তাই আলফানসো কিনেছেন দু'টো। ৫০০ টাকার ফল কিনেছেন মোট। তার মধ্যে আঙ্গুর এবং আপেলও ছিল।' মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন আগে থেকে জানা ছিল না ভিকির। তাই তিনি দোকানে এসে হাজির হতে, প্রথমটায় হকচকিয়ে যান। ভিকি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মিটিং করবেন জানতাম কিন্তু দোকানে কেনাকাটা করতে চলে আসবেন তা জানতাম না। মুখ্যমন্ত্রী হওয়ার আগে আবশ্য তিনি এই বাজারে মাঝে মধ্যেই আসতেন।'  

এই ফল কিনতে আসাকে ভোটের গিমিক বলে কটাক্ষ করছে BJP। তা মানতে নারাজ ভিকি। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সচেতন ফল খেতে পছন্দ করেন তাই কিনে নিয়ে গিয়েছেন। এখানে দিদিই আছেন। উনিই থাকবেন।'

ফলের পাশাপাশি সবজিও কেনেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্রেতা মহামায়া রায়ের দোকানে পৌঁছে গিয়েছিলেন তিনি। দিদি আসায় আপ্লুত মহামায়া। তাঁর দোকান থেকে কী কী কিনলেন তিনি? ময়ামাহা বলেন, 'দিদি মিটিং সেরে এখান দিয়ে যাওয়ার পথে আবার দোকানে এসেছিলেন। শশা, লেবু, লাউ আর কুদরি কিনেছেন। বাজার অনেক কম টাকার করেছেন কিন্তু ৫০০ টাকা দিয়ে গিয়েছেন আমায়। আমি খুব খুশি।' ভোট না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি করে কোথাও গেলে এই বাজারে এসে ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন বলে জানালেন মহামায়া। 

Advertisement

লক্ষীর ভাণ্ডার পান মহামায়া রায়। BJP-র ৩ হাজার টাকা চাই না তাঁর। তিনি বলেন, 'আমি দিদিকেই চাই।'

 

POST A COMMENT
Advertisement