Mamata Banerjee Refuses to Resign: পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি মুখ্যমন্ত্রীই থেকে যাবেন? রইল উত্তর

বঙ্গ নির্বাচনের ফল ঘোষণা হয়ে গিয়েছে। বিজেপি ২০০-র বেশি আসনে জয়ী হলেও, পরাজয় মেনে নিতে নারাজ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক বৈঠক করে মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করেছেন, 'আমরা হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে।'

Advertisement
পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি মুখ্যমন্ত্রীই থেকে যাবেন? রইল উত্তরইস্তফা দেবেন না মমতা

বঙ্গ নির্বাচনের ফল ঘোষণা হয়ে গিয়েছে।  বিজেপি ২০০-র বেশি আসনে জয়ী হলেও, পরাজয় মেনে নিতে নারাজ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক বৈঠক করে মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করেছেন, 'আমরা হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে।'

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘কেন পদত্যাগ করব? ‌আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?’ এদিকে বিদায়ী সরকারের মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে কী হবে? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চলুন এই নিয়ে আইন কী বলছে, জেনে নেওয়া যাক।

সিনিয়র অ্যাডভোকেট শেখর নাফাদে এই বিষয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের কাছে যেতে অস্বীকার করলেও কোনও পরিবর্তন আসবে না।  রাজ্যপাল বিধানসভা ও সরকার ভেঙে দিতে পারেন, যেহেতু জনগণের ম্যান্ডেট শেষ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই বিধি মেনেই সরকারকে বিদায় নিতে হবে।

আইনজীবী বলছেন, 'তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যদি পদত্যাগ করতে অস্বীকার করেন, তবে সংবিধান অনুযায়ী রাজ্যপাল তাঁর সরকারকে বরখাস্ত করতে পারেন, কারণ নির্বাচন কমিশন প্রয়োজনীয় বিজ্ঞপ্তি এবং জনাদেশ জারি করেছে। নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার অধিকার কেউ তাঁর কাছ থেকে কেড়ে নিতে পারে না, কিন্তু যতক্ষণ না আদালত কোনও উপযুক্ত আদেশ জারি করছে, তাঁকে নির্বাচন কমিশনের আদেশ মেনে চলতে হবে।'

অর্থাৎ, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলেও নতুন বিধানসভা গঠন এবং নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের উপর কোনও প্রভাব পড়বে না। বর্তমান মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়াই রাজ্যপাল নতুন বিধানসভায় নতুন সরকারের জন্য নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারেন।  মেয়াদের মাঝপথে মুখ্যমন্ত্রী পরিবর্তনে সাংবিধানিক বাধা থাকলেও, বিধানসভার মেয়াদ শেষ হওয়া এবং নতুন বিধানসভা গঠনে কোনও বাধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন বা না করুন, তাতে কোনও পার্থক্য হবে না। শুধুমাত্র যাঁদের নির্বাচন কমিশন বিজয়ীর শংসাপত্র দিয়েছে, তাঁরাই বৈধ থাকবেন।  বর্তমান বিধানসভার মেয়াদ ৭ মে শেষ হবে।
 

Advertisement

POST A COMMENT
Advertisement