Mamata Banerjee: মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না, জানালেন মমতা, বললেন, 'প্রশ্নই নেই, হারিনি তো'

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, 'প্রশ্নই নেই, আমরা হারিনি তো।' নির্বাচন কমিশনকেই ভিলেন বলে উল্লেখ করলেন তিনি। একইসঙ্গে তাঁর সঙ্গে কাউন্টিং সেন্টারে 'হেনস্থা' করা হয়েছে বলেও অভিযোগ মমতার।

Advertisement
মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না, জানালেন মমতা, বললেন, 'প্রশ্নই নেই, হারিনি তো'মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • মমতা পদত্যাগ করবেন না
  • তিনি বলেন, 'প্রশ্নই উঠছে না, হারিনি তো'
  • ১০০ আসন লুট করা হয়েছে বলে অভিযোগ

'আমি তো হারিনি, পদত্যাগ করতে যাব কেন?' ফলপ্রকাশের পরের দিন সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে কখন পদত্যাগ করবেন, তা জানতে চাওয়া হয় সাংবাদিকদের তরফে। তৃণমূল সুপ্রিমোর সাফ জবাব, 'হারিনি তো, পদত্যাগ করব কেন?'

১০০ আসন লুট করেছে BJP, এমনটাই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কেন, কীসের জন্য পদত্যাগ করব? আমরা তো হারিনি যে পদত্যাগ করব। আমি যদি শপথ নিতে যেতাম তাহলে পদত্যাগ করতে জেতাম। এখন তো প্রশ্নই উঠছে না।' তাঁর সংযোজন, 'জোর করে দখল করে কেউ যদি মনে করেন, আমি পদত্যাগ করতে যাব, তা হবে না। নো, নট দ্যাট।'

এদিন সাংবাদিক বৈঠকের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিষয়ে অনড় ছিলেন। তিনি বারবার বলেন, 'আমরা হারিনি। জোর করে আমাদের হারানো হয়েছে। ১০০ আসন লুট করা হয়েছে।' এমনকী, মমতা এ কথাও বলেন, 'আমরা তো BJP-র বিরুদ্ধে লড়িনি। আমাদের লড়তে হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ওরাই এই নির্বাচনের ভিলেন।'

তিনি এখন ‘ফ্রি বার্ড’ বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এত দিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ। সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক। রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।' মমতা এবং অভিষেকের সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা।

নিজের প্ল্যান বি হিসেবে বিরোধী ‘INDIA’ জোটের সকল নেতা ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন বলে জানান মমতা। তিনি বলেন, ‘জোট আগামী দিনে আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল। আমি কাল আসতে বলেছি। একে একে সকলেই আসবেন। জোট শক্তিশালী করব।’

Advertisement

 

POST A COMMENT
Advertisement