বেপরোয়া থারে পথচারীদের ধাক্কা মেরে BJP MLA-র ছেলের রোয়াব, নিশানা করলেন অভিষেক

দুর্ঘটনার থেকেও বেশি বিতর্ক তৈরি হয়েছে অভিযুক্তের মন্তব্য ঘিরে। থানায় নিয়ে যাওয়ার পর দীনেশ লোধি উল্টে আহতদেরই দোষারোপ করেন। তাঁর দাবি, 'আমি হর্ন ও সাইরেন বাজাচ্ছিলাম, তারা রাস্তা ছাড়ল না কেন?' এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন।

Advertisement
বেপরোয়া থারে পথচারীদের ধাক্কা মেরে BJP MLA-র ছেলের রোয়াব, নিশানা করলেন অভিষেক
হাইলাইটস
  • মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় এক সড়ক দুর্ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে।
  • অভিযোগ, বিজেপি বিধায়ক প্রীতম লোধির ছেলে দীনেশ লোধি তাঁর মাহিন্দ্রা থার গাড়ি দিয়ে একটি বাইক ও পথচারীদের ধাক্কা মারেন।

মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় এক সড়ক দুর্ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে। অভিযোগ, বিজেপি বিধায়ক প্রীতম লোধির ছেলে দীনেশ লোধি তাঁর মাহিন্দ্রা থার গাড়ি দিয়ে একটি বাইক ও পথচারীদের ধাক্কা মারেন। ঘটনায় তিনজন আহত হন, তাঁদের মধ্যে একজন মহিলা রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিছোর এলাকায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ পিছন দিক থেকে এসে গাড়িটি ধাক্কা মারে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।

তবে দুর্ঘটনার থেকেও বেশি বিতর্ক তৈরি হয়েছে অভিযুক্তের মন্তব্য ঘিরে। থানায় নিয়ে যাওয়ার পর দীনেশ লোধি উল্টে আহতদেরই দোষারোপ করেন। তাঁর দাবি, 'আমি হর্ন ও সাইরেন বাজাচ্ছিলাম, তারা রাস্তা ছাড়ল না কেন?' এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন।

BJP leaders believe they are above the law. And they have raised their children to believe the same.

In Shivpuri, Madhya Pradesh, BJP MLA Pritam Lodhi's son rammed his vehicle into 5 people, then blamed the victims for not clearing the road fast enough. He threatened bystanders… pic.twitter.com/2OIvOIRFtG

ঘটনার একটি ভিডিওতেও দেখা যায়, এক পথচারী তাঁকে প্রশ্ন করছেন, গাড়িতে ব্রেক থাকা সত্ত্বেও কেন নিয়ন্ত্রণ করা গেল না। জবাবে লোধি বলেন, 'গাড়িতে সবই ছিল, কিন্তু আমি সাইরেন বাজাচ্ছিলাম, তারা কেন সরে গেল না? উপরন্তু তিনজন একসঙ্গে বাইকে ছিল।'

বিতর্ক আরও বেড়েছে গাড়ির নম্বর প্লেট না থাকা নিয়ে। অভিযোগ, ওই থার গাড়িতে নম্বর প্লেটের বদলে 'বিজেপি এমএলএ' লেখা ছিল, যা রাজনৈতিক প্রভাব খাটানোর ইঙ্গিত বলেই মনে করছেন অনেকেই।

ইতিমধ্যেই পুলিশের তরফে দীনেশ লোধির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া প্রীতম লোধি জানিয়েছেন, পুলিশ যেন নিরপেক্ষভাবে তদন্ত করে এবং আহতরা ন্যায়বিচার পান, এটাই তাঁর প্রত্যাশা।

Advertisement

ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় সমালোচনা করে বলেন, 'বিজেপি নেতারা মনে করেন তাঁরা আইনের ঊর্ধ্বে। তাঁদের সন্তানদের মধ্যেও সেই মানসিকতা গড়ে উঠছে। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।' লখিমপুর খেড়ির উদাহরণ টেনে দাবি করেন, এ ধরনের ঘটনা এক ধরনের রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন।
 

 

POST A COMMENT
Advertisement