Narendra Modi Hooghly River: 'স্বপ্নেও ভাবতে পারিনি...,' মোদীকে নৌকায় ঘুরিয়ে আপ্লুত মাঝি গৌরাঙ্গ, মালিক ইফতেকার কী বলছেন?

তাঁর নৌকাতেই গঙ্গাবক্ষে বেড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেন বিশ্বাসই করতে পারছেন না মাঝি গৌরাঙ্গ বিশ্বাস। নৌকার মালিক মহম্মদ ইফতেকার আহমেদকেই বা কী বার্তা দিলেন মোদী? অভিজ্ঞতা শেয়ার করলেন তাঁরা।

Advertisement
'স্বপ্নেও ভাবতে পারিনি...,' মোদীকে নৌকায় ঘুরিয়ে আপ্লুত মাঝি গৌরাঙ্গ, মালিক ইফতেকার কী বলছেন?মাঝি গৌরাঙ্গর সঙ্গে নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নৌকায় চড়ালেন মাঝি গৌরাঙ্গ
  • তাঁর সঙ্গে কী কথা হলো প্রধানমন্ত্রীর?
  • মালিক ইফতেকারকেই বা কী বললেন?

তাঁর নৌকাতেই গঙ্গাবক্ষে বেড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ এখনও যেন বিশ্বাসই করতে পারছেন না মাঝি গৌরাঙ্গ বিশ্বাস। নৌকার মালিক মহম্মদ ইফতেকার আহমেদের কাছে যখন নৌকা ভাড়া চাওয়া হল, তিনিও জানতেন না সে নৌকায় কিছুক্ষণের মধ্যেই চড়ে বসবেন ভারতের প্রধানমন্ত্রী। বিস্ময় যেন কাটছেই না তাঁদের। 

সংবাদসংস্থাকে গৌরাঙ্গ বিশ্বাস বলেন, 'আমি তো এখনও ভাবতেও পারছি না প্রধানমন্ত্রী আমার নৌকায় চড়ছেন। কোনও সেলেব্রিটি যখন নৌকায় চাপেন, ভালই লাগে। কিন্তু আজ যে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আমি নৌকাবিহার করাব, তা স্বপ্নেও ভাবতে পারিনি।' প্রধানমন্ত্রী তাঁকে কী বললেন? গৌরাঙ্গের কথায়, 'আমায় নাম জিজ্ঞাসা করলেন। ইশারা করে বললেন মাঝ গঙ্গায় নিয়ে গেলেন। আমি ঘোরালাম ওঁকে। আমি খুব খুশি, খুব ভাল লাগছে আমার প্রধানমন্ত্রীকে নৌকায় চড়িয়ে।'

প্রধানমন্ত্রী এসে তাঁর নৌকায় চড়বেন, বিন্দুমাত্র আভাস ছিল না বলেই জানাচ্ছেন নৌকার মালিক মহম্মদ ইফতেকার আহমেদ। তিনি বলেন, 'ঘুম থেকে উঠে গঙ্গার ঘাটে এসেছি। একটি ছেলে এসে বলল ৭টি বোট লাগবে। আমি জিজ্ঞাসা করলাম কোনও সেলেব্রিটি আসছেন কি? বলল, তেমন কোনও ব্যাপার নয়। কিন্তু তারপরই জানতে পারলাম প্রধানমন্ত্রীর জন্য নৌকা নেওয়া হচ্ছে।' পরপর ঘটনাক্রম ব্যাখ্যা করে ইফতেকার বলেন, 'প্রথম উনি রেললাইন দিয়ে হেঁটে এলেন। পানিঘাটের দিকে গেলেন। তারপর মর্নিং ওয়াক সেরে তিনি এলেন। ৭টি বোট চাওয়া হয়েছিল আমার কাছে। উনি একটিতে উঠলেন। মাঝগঙ্গায় গেলেন, ছবিও তুললেন। নেমে আমায় নাম জিজ্ঞাসা করলেন।' প্রধানমন্ত্রীর থেকে কী বার্তা পেলেন বিহারের বাসিন্দা ইফতেকার? তিনি বলেন, 'প্রধানমন্ত্রী এত বড় মাপের মানুষ, আমায় আর আলাদা করে কী-ই বা বলবেন। নৌকাবিহার শেষে উনি এসে বললেন, তোমরা সকলে একজোট হয়ে থেকো, ভাল থেকো।'

বৃহস্পতিবারই রাজ্যের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। ১৬ রাজ্য়ের ১৫২ আসনে BJP ভাল ফল করবে বলেই আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী। রাতে কলকাতাতেই ছিলেন তিনি। পরদিন সকালেই ফুরফুরে মেজাজে পাওয়া গেল তাঁকে। দেখা গেল নৌকায় চেপে গঙ্গাবক্ষে বেড়ালেন তিনি। নিজে ক্যামেরা হাতে ছবি তুললেন হাওড়া ব্রিজ এবং বিদ্যাসাগর সেতুর। মর্নিং ওয়ার্কারদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করলেন। তাঁকে দেখতে জনতার ভিড় দেখা গিয়েছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement