'২৯ এপ্রিলের আগে TMC-র গুন্ডারা থানায় আত্মসমর্পণ করুন', 'পরিণতি' নিয়ে হুমকি নমোর

নির্বাচনের বাকি হাতে গোনা আর মাত্র চার দিন। তার আগে শেষ রবিবারের প্রচারে ফের পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন চারটি সভা রয়েছে নমোর। তারমধ্যে প্রথম সভাটি ছিল বাঁকুড়ার বড়জোড়ায়। আর এই সভা থেকেই TMC-কে সরাসরি নিশানা করলেন প্রধানমন্ত্রী।

Advertisement
'২৯ এপ্রিলের আগে TMC-র গুন্ডারা থানায় আত্মসমর্পণ করুন', 'পরিণতি' নিয়ে হুমকি নমোরনির্বাচনের বাকি হাতে গোনা আর মাত্র চার দিন
হাইলাইটস
  • নির্বাচনের বাকি হাতে গোনা আর মাত্র চার দিন।
  • রবিবারের প্রচারে ফের পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • প্রথম সভা থেকেই TMC-কে সরাসরি নিশানা করলেন প্রধানমন্ত্রী।

নির্বাচনের বাকি হাতে গোনা আর মাত্র চার দিন। তার আগে শেষ রবিবারের প্রচারে ফের পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন চারটি সভা রয়েছে নমোর। তারমধ্যে প্রথম সভাটি ছিল বাঁকুড়ার  বড়জোড়ায়। আর এই সভা থেকেই TMC-কে সরাসরি নিশানা করলেন প্রধানমন্ত্রী। দিনের প্রথম সভা থেকেই হুংকার দিলেন মোদী।

প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, "আমি তৃণমূলের সব ভ্রষ্টাচারী, সিন্ডিকেট , গুন্ডাদের শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি। ২৯ এপ্রিলের আগে নিজের নিজের থানায় আত্মসমর্পণ করে নাও। বাঁকুড়ায় ২৩ তারিখের আগে করো। কারণ ৪ মে-র পর কেউ বাঁচতে পারবে না।"

বাঁকুড়া নিয়ে মোদী বলেন, "বিষ্ণুপুরের মাফিয়া, বালি-কয়লা ও পাথরের অবৈধ খননের সঙ্গে যুক্ত TMC সিন্ডিকেটের দুর্নীতিবাজরা কান খুলে শুনে রাখো, 'এই সব চলবে না'।"

নরেন্দ্র মোদী এদিন বলেন, "আলু চাষিদের সঙ্গে অত্যন্ত অন্যায় করা হচ্ছে। মাণ্ডিতে যতদিন TMC-র সিন্ডিকেট থাকবে, ততদিন কৃষকদের শোষণ হবে। আপনারা পদ্ম ফুল ফোটান, আর BJP এই সিন্ডিকেটের পারমানেন্ট সার্জারি করবে।"

পাশাপাশি মহিলা সংরক্ষণ বিল নিয়েও এদিন সরব হন নমো। তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী বলেন,  "আপনারা দেখলেন, সংসদে কী হল? টিএমসি বাংলার বোনদের আরও একবার ধোঁকা দিয়েছে। বাংলার বোনেরা চাইতেন যাতে তারা ৩৩ শতাংশ সংরক্ষণ পান, মোদী সুনিশ্চিত করেন। বাংলার বোনেরা চাইতেন ২০২৯ থেকে লাগু হোক, সেই চেষ্টাও মোদী করেন। কিন্তু তৃণমূল চায়নি যে বাংলার মহিলারা বেশি সংখ্যায় বিধায়ক, সাংসদ হোক। কারণ বোনেরা তাদের মহাজঙ্গলরাজকে চ্যালেঞ্জ করছে। তাই কংগ্রেসের সঙ্গে মিলে টিএমসি ষড়যন্ত্র করেছে। তাই ৩৩ শতাংশ সংরক্ষণ করতে দিল না।" 

POST A COMMENT
Advertisement