Adhir Chowdhury Smriti Irani: কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অধীরের মন্তব্যের প্রশংসা BJP-র স্মৃতির, কী বললেন?

অধীর চৌধুরীর মন্তব্যকে স্বাগত জানালেন BJP নেত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অধীর চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তুলনা টানলেন তিনি। ঠিক কী বললেন স্মৃতি?

Advertisement
 কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অধীরের মন্তব্যের প্রশংসা BJP-র স্মৃতির, কী বললেন?স্মৃতি ইরানি, অধীর চৌধুরী
হাইলাইটস
  • অধীরের মন্তব্যকে স্বাগত জানালেন স্মৃতি
  • কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অধীরের মন্তব্যের প্রশংসা
  • ঠিক কী বললেন স্মৃতি ইরানি?

অধীর চৌধুরীর মন্তব্যকে স্বাগত জানালেন BJP নেত্রী স্মৃতি ইরানি। বাংলায় শেষদিন ভোটের প্রচারে এসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অধীর চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তুলনা টানলেন তিনি। 

রাজ্যের এবার আধাসেনা মোতায়েন হয়েছে বিপুল পরিমাণে। প্রথম দফার ভোটে আধাসেনার কাজের প্রশংসা করেছিলেন BJP নেতারা। এমনকী দেখা গিয়েছিল, সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে সন্তুষ্ট কংগ্রেসের বহরমপুরের প্রার্থীও। তিনি বলেন, 'ভোটে হিংসা কতটা কম হয়েছে তা প্রথম দফা নির্বাচনের দিনই প্রমাণ করে দিয়েছেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভয়হীন পরিবেশে সকলে বাড়ি থেকে বেরিয়ে ভোট দেবেন, এটা তো মুখ্যমন্ত্রীর দেখার বিষয়। তাঁরই তো নিশ্চিত করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সেই ইচ্ছা নেই? অবাধ ও সুষ্ঠ, হিংসাবিহীন নির্বাচনকে তো তাঁর স্বাগত জানানো উচিত।' এরপরই স্মৃতির সংযোজন, 'কংগ্রেস নেতা অধীরজি আধাসেনাকে সমর্থন করেছেন। প্রথম দফায় তাঁদের ভূমিকা নিয়ে তিনি সন্তুষ্ট। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মনে করছেন, ভয় থাকা উচিত? মুখ্যমন্ত্রী হিসেবে তাঁরই তো উচিত আধাসেনার ভূমিকাকে স্বাগত জানানো।'

একইসঙ্গে স্মৃতি ইরানি বলেন, 'প্রথম দফার পরে সকলেই দেখেছেন, খোদ তৃণমূলের নেতারা মিডিয়াতে বলছেন, দল মাত্র ১৫-২০ আসন পাবে। ওরাই যখন এ কথা বলছে, নিজেরাই মনে করছে হারবে তাহলে আমি আর কী বলব।'

 

POST A COMMENT
Advertisement