Suvendu Adhikari: TMC ক্যাম্প অফিসে কোল্ডড্রিঙ্ক খেলেন শুভেন্দু, শেষবেলায় কী বার্তা?

সকালে যে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখালেন, বিকেলে তাঁকেই কোল্ডড্রিঙ্কস খাওয়ালেন তৃণমূল কর্মীরা। ভবানীপুরে ঘুরতে ঘুরতে একটা সময়ে বুধবার বিকেলে শুভেন্দু পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের ক্যাম্প অফিসে। সেখানেই কোল্ডড্রিঙ্কস খান তিনি।

Advertisement
TMC ক্যাম্প অফিসে কোল্ডড্রিঙ্ক খেলেন শুভেন্দু, শেষবেলায় কী বার্তা?শুভেন্দু অধিকারী কোল্ডড্রিঙ্কস খাচ্ছেন
হাইলাইটস
  • সকালে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ
  • বিকেলে তাঁকেই কোল্ডড্রিঙ্ক খাওয়ালেন TMC কর্মীরা
  • নজিরবিহীন দৃশ্য দেখা গেল ভবানীপুরে

ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে শুভেন্দু অধিকারীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ দেখা গিয়েছিল বুধবার সকালে। বিকেল গড়াতেই উলোটপূরাণ। দেখা গেল সেই ভবানীপুরেই তৃণমূলের একটি ক্যাম্প অফিসে পৌঁছে গেলেন BJP প্রার্থী। সকলের সঙ্গে হাত মেলালেন, খেলেন ঠান্ডা পানীয়ও। বেনজির সৌজন্য দেখল হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্র। 

বুধবার দিনভর ভবানীপুর কেন্দ্রে ঘুরে বেড়ান শুভেন্দু অধিকারী। একটা সময়ে তিনি পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের একটি ক্যাম্প অফিসে। তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে হেসে কথা বলেন BJP প্রার্থী। সকলের সঙ্গে হাত মেলান। সেই সময়ে তৃণমূলের এক কর্মী শুভেন্দুর দিকে ঠান্ডা পানীয় এগিয়ে গেন। হাসিমুখে তা গ্রহণ করে, বোতলে চুমুক দিয়ে দু'ঢোঁক কোল্ডড্রিঙ্কসও খান তিনি। সৌজন্য বিনিময় করে বেরিয়ে যান সেই ক্যাম্প অফিস থেকে। 

এখানেই শেষ নয়। এক মহিলা তৃণমূল কর্মীকে শুভেন্দু বলেন, 'একসঙ্গে থাকা দরকার।' ওই মহিলা তৃণমূল কর্মীও হেসে বলেন, 'অবশ্যই।' 

ছাব্বিশের নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। সকাল থেকেই এই কেন্দ্র খবরের শিরোনামে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সকাল থেকে পরিদর্শন করা, শুভেন্দুর হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু হয়েছিল দিনটা। এরপর চক্রবেরিয়ায় একটা সময়ে সম্মুখ সমরে পৌঁছে গিয়েছিলেন দুই প্রতিদ্বন্দ্বী। তবে কালীঘাট চত্বরে তৃণমূলের কর্মী সমর্থকরা যে ভাবে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং 'জয় বাংলা' ও 'চোর চোর' স্লোগান তোলে, তা রীতিমতো উত্তপ্ত করে তুলেছিল ভোটের পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দুর অভিযোগ, এলাকায় বহিরাগত ঢুকিয়েছে তৃণমূল।

 

POST A COMMENT
Advertisement