West Bengal Assembly Election 2026: অশান্তি শুরু বাঁকুড়া, আসানসোলে, ঠিক কী পরিস্থিতি? যা জানা যাচ্ছে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথমিক ট্রেন্ড সামনে আসার পরেই বিভিন্ন জায়গায় ঝামেলা ও অশান্তির খবর পাওয়া যাচ্ছে। প্রায় ২০০ আসনের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর উল্টোদিকে তৃণমূল কংগ্রেস আটকে রয়েছে ১০০-র মধ্যেই। অর্থাৎ পরিস্কার বিপুল ব্যবধানে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। এরপরেই একের পর এক জায়গায় ছোটখাট ঝামেলার খবর পাওয়া যাচ্ছে।

Advertisement
অশান্তি শুরু বাঁকুড়া, আসানসোলে, ঠিক কী পরিস্থিতি? যা জানা যাচ্ছেবাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্রের বাইরেও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। (ছবি: আইটিজি)

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথমিক ট্রেন্ড সামনে আসার পরেই বিভিন্ন জায়গায় ঝামেলা ও অশান্তির খবর পাওয়া যাচ্ছে। প্রায় ২০০ আসনের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর উল্টোদিকে তৃণমূল কংগ্রেস আটকে রয়েছে ১০০-র মধ্যেই। অর্থাৎ পরিস্কার বিপুল ব্যবধানে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। এরপরেই একের পর এক জায়গায় ছোটখাট ঝামেলার খবর পাওয়া যাচ্ছে।

আসানসোলে উত্তেজনা
সোমবার পশ্চিমবঙ্গের আসানসোলে একটি ভোট গণনা কেন্দ্রের বাইরে ভোট গণনা চলাকালে উত্তেজনা বৃদ্ধি পায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গণনা কেন্দ্র থেকে অল্প দূরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের (TMC) একটি শিবির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।  এই হামলার জন্য তৃণমূল, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কর্মী ও সমর্থকদের দায়ী করেছে, যার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি আরও খারাপ হতে থাকলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ভিড় ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।

কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। যেকোনো অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে গণনাকেন্দ্রের ভেতরে ও আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। বিজেপি ও টিএমসি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়।

পশ্চিমবঙ্গ, অসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফলাফল আজ ঘোষণা করা হবে। ভোট গণনা চলাকালীন কিছু এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। এদিকে, রাজনৈতিক দলগুলো বেশ কয়েকটি রাজ্যে জয়ের সম্ভাবনা উদযাপন করছে। 

POST A COMMENT
Advertisement