West Bengal Repolling: শনিবার রাজ্যের ১৫ বুথে পুনর্নির্বাচন, কোথায় কোথায়? রিপোলিংয়ের সংখ্যা আরও বাড়তে পারে

দ্বিতীয় দফার নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ উঠেছে । বেশ কয়েকটি বুথে রিপোলের দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। তাতে সায় দিল নির্বাচন কমিশনও। ECI শুক্রবার (১ মে) পশ্চিমবঙ্গের ১৫টি বুথে ২ মে (শনিবার) রিপোলের নির্দেশ দিয়েছে। মগরহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে ফের ভোটাভুটি হবে। আগামী ২ মে, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানায় কমিশন।

Advertisement
 শনিবার রাজ্যের ১৫ বুথে পুনর্নির্বাচন, কোথায় কোথায়? রিপোলিংয়ের সংখ্যা আরও বাড়তে পারে২ মে রাজ্যে পুনর্নির্বাচন, কোন কোন বুথে রিপোল? দেখে নিন তালিকা

 দ্বিতীয় দফার নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ উঠেছে । বেশ কয়েকটি বুথে রিপোলের  দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। তাতে সায় দিল নির্বাচন কমিশনও। ECI শুক্রবার (১ মে) পশ্চিমবঙ্গের ১৫টি বুথে ২ মে (শনিবার) রিপোলের নির্দেশ দিয়েছে।  মগরহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে ফের ভোটাভুটি হবে। আগামী ২ মে, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানায় কমিশন। ইভিএমে টেপ বিতর্কে ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব দেন পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তবে ফলতায় পুনর্নির্বাচনের প্রসঙ্গে কমিশনের তরফে কিছু জানানো হয়নি। 

প্রসঙ্গত, ফলতার প্রত্যেক বুথেই যাতে রিপোল হয়, তার জন্য আবেদন করেছিল বিজেপি। রিপোলের ক্ষেত্রে যাতে সমস্ত রিপোর্ট ঠিক থাকে, সেই বিষয়ে গতকালই জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর। রাত পর্যন্ত স্ক্রুটিনি করেন তিনি। সেই রিপোর্ট ইতিমধ্যেই কমিশনকে পাঠিয়েছেন। ১৫টি বুথের জন্য রিপোর্ট পাঠানো হয়েছে। আজ সকালেও কিছু বুথের রিপোর্ট পাঠানো হয়। তার উপর নির্ভর করে পুনর্নির্বাচন হচ্ছে। 

পুনর্নির্বাচন কোথায় কোথায়?
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ এপ্রিলের ভোটে অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার দুটি বিধানসভা কেন্দ্রের কয়েকটি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। 

১৪২ নম্বর মগরাহাট পশ্চিম (Magrahat Paschim) বিধানসভা 
উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২), নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১), ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১), বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২, ৩)। 

১৪৩ নম্বর ডায়মন্ড হারবার (Diamond Harbour) বিধানসভা
বাগদা জুনিয়র হাই স্কুল, চাঁদা প্রাথমিক বিদ্যালয় (রুম ২), হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়, রায়নগর প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্বাচন হবে।

Advertisement

প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার ৭৭টি বুথে কোথাও ইভিএমে সেলোটেপ, কোথাও ব্ল্যাকটেপ, আবার কোথাও আতর লাগানোর অভিযোগ ওঠে। তার মধ্যে ফলতার ৩২, ডায়মন্ড হারবারের ২৯, মগরাহাটের ১৩ ও বজবজের ৩টি আসনে ইভিএম বিকৃতির অভিযোগ এসেছিল। উল্লেখ্য, সূত্রের দাবি, ডায়মন্ড হারবারের ৪ টি, মগরাহাট পশ্চিমের ৮-১০টি, ফলতার ২০-২২টি- সব মিলিয়ে ৩২-৩৬টি বুথে রিপোলের প্রস্তাব পাঠানো হয়। 

POST A COMMENT
Advertisement