West Bengal Election 1st Phase Candidates: প্রথম দফায় হেভিওয়েট প্রার্থী কারা? শুভেন্দু ছাড়াও যাঁরা রয়েছেন

২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে ১৬টি জেলার ১৫২টি আসনে। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে কোন কোন আসনে নজর থাকবে? কোন আসনে কোন হেভিওয়েট প্রার্থী লড়ছেন? শুভেন্দু, দিলীপ, অধীর, হুমায়ুন সহ আর কার কার ভাগ্য নির্ধারণ?

Advertisement
প্রথম দফায় হেভিওয়েট প্রার্থী কারা? শুভেন্দু ছাড়াও যাঁরা রয়েছেনপ্রথম দফায় হেভিওয়েট প্রার্থী কারা?
হাইলাইটস
  • ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট
  • কোন কোন আসনে নজর?
  • কোন আসনে কোন হেভিওয়েট প্রার্থী?

২৩ এপ্রিল ভোটগ্রহণ হতে চলেছে প্রথম দফার। ভোটগ্রহণ হবে ১৬টি জেলার ১৫২টি আসনে। এই দফায় উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং রাঢ় অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ভোট নেওয়া হবে। উত্তরবঙ্গের কোচবিহারের ৯টি আসন, আলিপুরদুয়ারের ৫টি, জলপাইগুড়ির ৭টি, কালিম্পঙের ১টি এবং দার্জিলিঙের ৫টি আসনে ভোট রয়েছে। এ ছাড়াও দুই দিনাজপুরের যথাক্রমে ৯টি (উত্তর) ও ৬টি (দক্ষিণ) আসন, মালদার ১২টি আসনে ভোটগ্রহণ হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার সমস্ত আসনে ভোটগ্রহণ হবে ওই একই দিনে। একনজরে দেখে নেওয়া যাক প্রথম দফার হেভিওয়েট প্রার্থী কারা...

নন্দীগ্রাম BJP  প্রার্থী: শুভেন্দু অধিকারী
বহরমপুর কংগ্রেস প্রার্থী: অধীর চৌধুরী
খড়গপুর সদর BJP প্রার্থী: দিলীপ ঘোষ
রেজিনগরসুতি জনতা উন্নয়ন পার্টি প্রার্থী: হুমায়ুন কবীর 
মাথাভাঙা BJP প্রার্থী: নিশীথ প্রামাণিক
দিনহাটা TMC প্রার্থী: উদয়ন গুহ 
শিলিগুড়ি TMC প্রার্থী: গৌতম দেব
শিলিগুড়ি BJP প্রার্থী: শঙ্কর ঘোষ
মালতীপুর কংগ্রেস প্রার্থী: মৌসম বেনজির নূর
আসানসোল দক্ষিণ BJP প্রার্থী: অগ্নিমিত্রা পল
হাসন TMC প্রার্থী: কাজল শেখ
সবং TMC প্রার্থী: মানস ভুঁইঞা
এগরা BJP প্রার্থী: দীব্যেন্দু অধিকারী
করণদিঘি CPIM প্রার্থী: মহম্মদ শাহাবুদ্দিন
রায়গঞ্জ TMC প্রার্থী: কৃষ্ণ কল্যাণী
বালুরঘাট TMC প্রার্থী: অর্পিতা ঘোষ 
রাজগঞ্জ TMC প্রার্থী: স্বপ্ন বর্মন
রানিবাঁধ CPIM  প্রার্থী: দেবলীনা হেমব্রম
সাগরদিঘি TMC প্রার্থী: বায়রন বিশ্বাস 
দার্জিলিং নির্দল প্রার্থী: অজয় এডওয়ার্ডস
ডোমকল TMC প্রার্থী: হুমায়ুন কবীর 
ডেবরা TMC প্রার্থী: রাজীব বন্দ্যোপাধ্যায়
কেশপুর TMC প্রার্থী: শিউলি সাহা
জাঙ্গিপাড়া TMC প্রার্থী: স্নেহাশিস চক্রবর্তী 
বোলপুর TMC প্রার্থী চন্দ্রনাথ সিনহা

২০০১ সালে এক দফায় ভোট হওয়ার পর, এত কম দফায় আর কখনও বিধানসভা নির্বাচন হয়নি পশ্চিমবঙ্গে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহণ হয়েছিল। সেই তুলনায় এবারের ২ দফার নির্বাচন অনেক বেশি সংক্ষিপ্ত এবং দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন হতে চলেছে। থম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। তবে মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কমিশন। এক, মুর্শিদাবাদ পুলিশ জেলা। দুই, জঙ্গিপুর পুলিশ জেলা। দুই মিলিয়ে মুর্শিদাবাদে মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে ৩১৬ কোম্পানি। তার মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই থাকবে ২৪০ কোম্পানি বাহিনী। বাকি ৭৬ কোম্পানি মোতায়েন হবে জঙ্গিপুর পুলিশ জেলায়।

Advertisement

মুর্শিদাবাদের পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই দফাতেই নন্দীগ্রামে ভোট রয়েছে। বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে ১৯৩ কোম্পানি। তার পরেই বীরভূম। ওই জেলায় ১৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এ ছাড়াও, মালদায় ১৭২ কোম্পানি, পুরুলিয়ায় ১৫১ কোম্পানি, কোচবিহারে ১৪৬ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৮৩ কোম্পানি, ঝাড়গ্রামে ৭৪ কোম্পানি, দার্জিলিঙে ৬১ কোম্পানি, কালিম্পঙে ২১ কোম্পানি, জলপাইগুড়িতে ৯২ কোম্পানি, আলিপুরদুয়ারে ৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন। 

বিশৃঙ্খলা বা হিংসা রুখতে মোতায়েন করা হচ্ছে মোট ২,১৯৩টি কুইক রেসপন্স টিম


 

POST A COMMENT
Advertisement