গোর্খাদের আর আন্দোলন করতে হবে না, কী সমাধান? পাহাড়ে শাহের বড় আশ্বাস

মঙ্গলবার প্রথম দফা নির্বাচনের আগে শেষ দিনের ভোটপ্রচারে গিয়ে কার্শিয়াং থেকে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  পাশাপাশি পাহাড়ের মাটিতে দাঁড়িয়ে গোর্খাদেরও একাধিক আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement
গোর্খাদের আর আন্দোলন করতে হবে না, কী সমাধান? পাহাড়ে শাহের বড় আশ্বাস৬ মাসের মধ্যে গোর্খা সমস্যার করা হবে, আশ্বাস শাহের
হাইলাইটস
  • কার্শিয়াং থেকে রাজ্য সরকারকে কড়া আক্রমণ শাহের।
  • পাহাড়ের মাটিতে দাঁড়িয়ে গোর্খাদেরও একাধিক আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
  • বিজেপি ক্ষমতায় এলে কী কী হবে? তিনটি প্রতিশ্রুতি দিলেন শাহ।

প্রথম দফা নির্বাচনের আগে মঙ্গলবার শেষ দিনের ভোটপ্রচারে গিয়ে কার্শিয়াং থেকে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।   দুর্নীতি থেকে শুরু করে রাজ্যে মহিলাদের নিরাপত্তা ইস্যু নিয়ে TMC সরকারকে তোপ দাগেন শাহ। পাশাপাশি পাহাড়ের মাটিতে দাঁড়িয়ে গোর্খাদেরও একাধিক আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

'৬ মাসের মধ্যে গোর্খা সমস্যার সমাধান'

কার্শিয়াঙের সভা থেকে অমিত শাহ বলেন "এবার বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে। মমতাদিদিকে টাটা বাই বাই করার সময় এসে গিয়েছে। বিজেপি সরকারে এলেই ৬ মাসের মধ্যে প্রতিটি গোর্খার মুখে সন্তুষ্টির হাসি হাসবে, এমন সমাধান আমরা করে ফেলব। আমরা সরকারে এলেই ৬ মাসের মধ্যে গোর্খা সমস্যা গোর্খাদের স্বার্থ মতো সমাধান করব।" তিনি বলেন, "আমরা এমন ভাবে এই সমস্যার সমাধান করব, যাতে গোর্খাদের আর আন্দোলনই করতে না হয়।"

নাম কাটা যাওয়া গোর্খাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হবে

পাহাড়ে বেশ কিছু গোর্খা ব্যক্তির নাম SIR-এর জেরে লিস্ট থেকে বাদ গিয়েছে বলে অভিযোগ রয়েছে। এপ্রসঙ্গে অমিত শাহ বলেন, "মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার কালেক্টরদের দিয়ে কিছু গোর্খাদের নামও কাটিয়েছে।  ক্ষমতায় এলেই ওই সব গোর্খাদের ভোটদানের ক্ষমতা ফিরিয়ে দেবে BJP।"

গোর্খাদের উপর থেকে রাজনৈতিক মামলা তুলে নেওয়া হবে

কার্শিয়াঙের সভা থেকে গোর্খা জনগোষ্ঠীর উদ্দেশে আরও একটি বার্তা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "গোর্খা ভাইদের উপর কয়েকশো, হাজার হাজার মিথ্যা মামলা করা হয়েছে। ৪ মে ভোটের রেজাল্ট প্রকাশ পাবে। ৫ মে BJP-র সরকার গঠন হবে। ৩১ জুলাইয়ের আগেই গোর্খাদের উপর থেকে সমস্ত রাজনৈতিক মামলা তুলে নেওয়া হবে। রাজ্য সরকার একের পর এক কেস করে গোর্খা আন্দোলন দমাতে চেষ্টা করেছে, এই কেসগুলি বিজেপির সরকার তুলে নেবে। আর গোর্খাদের যাতে আন্দোলন করতে না হয়, তেমন ভাবেই সমস্যার সমাধান করে দেবে।"

Advertisement

 

POST A COMMENT
Advertisement